ঢাকা বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

ঝিনাইদহে আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্বের জেরে প্রতিপক্ষের বাড়িঘরে হামলা-ভাঙচুর, আহত ৫


শামীমুল ইসলাম শামীম, ঝিনাইদহ photo শামীমুল ইসলাম শামীম, ঝিনাইদহ
প্রকাশিত: ২৮-৪-২০২৫ দুপুর ৪:৬

ঝিনাইদহ সদর উপজেলার ফুরসন্দি ইউনিয়নের দিঘিরপাড় গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্বের জের প্রতিপক্ষের বাড়িঘরে হামলা-ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছে নারীসহ অন্তত ৫ জন। রোববার রাতে দিঘিরপাড় গ্রামের উত্তরপাড়ায় এ ঘটনা ঘটেছে।
এলাকাবাসী জানায়, দীর্ঘদিন ধরে ওই গ্রামের ওয়ার্ড বিএনপির সভাপতি আমজাদ বিশ্বাসের সাথে স্থানীয় আওয়ামী লীগ নেতা আলিম উদ্দিনের সমর্থকদের মধ্যে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিলো। রোববার রাতে রেজওয়ানের সমর্থক তুষারের সাথে আলিম উদ্দিনের সমর্থক মুকুলের কথাকাটাকাটি ও হাতাহাতি হয়। এ নিয়ে উভয়পক্ষের মধ্যে উত্তেজনা শুরু হয়। পরে রাতে আলিম উদ্দিনের নেতৃত্বে তার সহযোগী নায়ক বিশ্বাস, সাহেব বিশ্বাস, মনিরুল  বিশ্বাস, মুকা ওরফে মুকাদ্দাস লোকজন নিয়ে রেজওয়ান বিশ্বাসের সমর্থকদের বাড়িঘরে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট করে। বাঁধা দিলে পিটিয়ে ও কুপিয়ে আহত করা হয় নারীসহ ৫ জনকে। আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, দিঘিরপাড় গ্রামে সামাজিক বিরোধ নিয়ে একটি ঘটনা ঘটেছিলো। এখন এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ব্যাপারে থানায় অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এমএসএম / এমএসএম

নজরুল বর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতা সুষ্ঠুভাবে বাস্তবায়নে ময়মনসিংহে মতবিনিময় সভা

নেত্রকোণার কেন্দুয়া পৌরসভার অনুমোদন ছাড়াই বাসা নির্মাণকাজ--নির্বাহী কর্মকর্তার পরিদর্শনে কাজ বন্ধ 

লোকালয় থেকে উদ্ধারকৃত অজগর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত

উত্তরাঞ্চলের শিক্ষা ব্যবস্থায় আরেকটি মাইলফলক

সুবর্ণচরে নারী, শিশু, ব্রাককর্মীসহ ৩ মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ের রুহিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও শিক্ষার মান উন্নয়ন ও ৪টি ক্লাব গঠনের নির্দেশ

কুড়িগ্রামে জমিজমা নিয়ে সংঘর্ষ, স্বামী-স্ত্রীসহ আহত ৫

হানিট্রাপের অভিযোগ সেনাসদস্যের সম্মানহানি তদন্ত দাবি

চাঁদপুর যাত্রী টার্মিনাল প্রকল্প নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে মায়ার লিমিটেড ও কবিরস সিন্ডিকেট জেভি

ভূরুঙ্গামারী থানা জেলার শ্রেষ্ঠ, সেরা সার্কেল এএসপি মুনতাসির ও ওসি আজিম

শাহরাস্তিতে সরকারি গাছ কাটার টাকা ফেরত দিলেন বিএনপি নেতা

মেহেরপুরে ৭০ মেধাবী শিক্ষার্থীকে জেলা পরিষদের বৃত্তি প্রদান

কেডিএর সেবা ও মাস্টার প্ল্যান নিয়ে অভয়নগরে মতবিনিময়