ঢাকা মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬

আমরা নির্দোষ, সাংবাদিকদের উদ্দেশ্যে আছিয়ার দুলাভাই


মাগুরা প্রতিনিধি photo মাগুরা প্রতিনিধি
প্রকাশিত: ২৯-৪-২০২৫ দুপুর ৪:১৮

মাগুরায় আলোচিত শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার সাক্ষ্য  গ্রহণের তৃতীয় দিনে  মামলার আসামিদেরকে আদালতে হাজির করা হয়। এ সময় মামলার  এজহারভুক্ত দ্বিতীয় আসামি আছিয়ার দুলাভাই  সজীব শেখ সাংবাদিকদের দেখে বলতে থাকেন স্যার আমার শালি আমাকে সকাল আটটার দিকে ঘুম থেকে ডেকে উঠায় এরপর আমি কাজে চলে যাই। 

ঘটনার সময় সকাল সাড়ে দশটা এগারোটা প্রকৃতপক্ষে আমার স্ত্রী  আছিয়ার বড় বোন সাবিহা ছাড়া কেউ বাসায় ছিল না। সাবিয়া কে জিজ্ঞাসাবাদ করলে ঘটনার আসল সত্যতা বেরিয়ে আসবে। এই মামলার প্রধান আসামী হিটু শেখ তিনিও সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন আপনারা ভালো করে তদন্ত করেন এই ঘটনার সঙ্গে আছিয়ার বড় বোন জড়িত কারণ ঘটনার এ সময় আমরা কেউই বাসায় ছিলাম না কাজে ছিলাম। 

এ মামলায় সর্বমোট ৩৭ জন সাক্ষী রয়েছে সাক্ষীর তৃতীয় দিনে আজ মঙ্গলবার  দশ জন সাক্ষীর সাক্ষ্য রেকর্ড করেছে মাগুরার  নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল আদালত এ নিয়ে মামলার বাদিসহ মোট ১৬ জনের সাক্ষ্য গ্রহণ শেষ হলো আগামীকাল বাকি আসামিদের সাক্ষ্য গ্রহণ করা হবে  । 
গত ৬ মার্চ বোনের বাড়িতে বেড়াতে এসে আছিয়া এই ধরনের শিকার হন পরবর্তীতে ১৩ই মার্চ চিকিৎসাধীন অবস্থায় ঢাকার সম্মিলিত সামরিক হসপিটালে  মৃত্যুবরণ করেন।

এমএসএম / এমএসএম

চিলমারীতে শিক্ষার মানোন্নয়ন ও সামাজিক ব্যাধি প্রতিরোধে অভিভাবক সমাবেশ

বাঘায় ছাত্রদল নেতাকে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ

খোকসায় গড়াই নদীতে নৌকায় গুলিবর্ষণ: যুবক গুলিবিদ্ধ

চৌগাছা পৌরসভা ও উপজেলা প্রশাসনের উদ্যোগে ফুটপথ দখল মুক্ত

পটিয়ায় বসতঘর দখলের চেষ্টা: গৃহবধূকে মারধর ও কানের দুল ছিনিয়ে নেওয়ার অভিযোগ

আশুগঞ্জে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবসে বর্ণাঢ্য র্যালি

গলাচিপায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপচে পড়া ভিড়, বন্ধ দুই মা ও শিশু কল্যাণ কেন্দ্র

যশোরে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার, আদালতে স্বীকারোক্তি

সিংড়া মডেল প্রেসক্লাবের ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

বারহাট্টায় মিথ্যা নারী নির্যাতন মামলার প্রতিবাদে মানববন্ধন

মেহেরপুরে তরুণ উদ্যোক্তা সৃষ্টি ও অর্থায়নে ‘উদ্যোগ’ কর্মসূচির কর্মশালা

নগরকান্দায় ওজনে কম চাল বিতরণ: তথ্য সংগ্রহে গিয়ে সাংবাদিকদের ওপর হামলা

নিরাপদ মৎস্য পণ্য সরবরাহে ‘ReadyFish’ এর যাত্রা শুরু