ঢাকা বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬

নোয়াখালীতে যুবককে গুলি করে হত্যা, থানায় মামলা, অস্ত্র ও গুলি উদ্ধার


সেলিম, নোয়াখালী photo সেলিম, নোয়াখালী
প্রকাশিত: ৩০-৪-২০২৫ বিকাল ৫:২২

নোয়াখালীর বেগমগঞ্জে ইয়াছিন আরাফাত শাকিলকে (২৬) গুলি করে হত্যার ঘটনায় থানায় মামলা হয়েছে। উদ্ধার করা হয়েছে হত্যায় ব্যবহৃত অস্ত্র ও গুলি।

বুধবার (৩০ এপ্রিল) দুপুরের দিকে বিষয়টি নিশ্চিত করেন বেগমগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. হাবীবুর রহমান। তিনি বলেন, নিহত শাকিলের বাবা মো. সোলাইমান খোকন বাদী হয়ে মঙ্গলবার দিবাগত রাত তিনটার দিকে মামলাটি দায়ের করেন। মামলার এজাহারে তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ৫/৬ জনকে আসামি করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার ধীতপুর গ্রামের মোরশেদ আলম (২৫), জীবন (২৪) ও মনির হোসেন (২২)। তাদের মধ্যে দুইজনকে ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসার পর মঙ্গলবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অন্যজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়,মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে পুলিশ ও র‌্যাব সদস্যদের যৌথ টিম গঙ্গাবর বাজারের পাশের একটি পরিত্যক্ত ডোবার পাশের ঝোঁপ থেকে সেমি অটোমেটিক একটি পিস্তল এবং পিস্তলের সাথে থাকা একটি খালি ম্যাগাজিন উদ্ধার করে। এর আগে ঘটনার পরপরই সোমবার রাতে সেনাবাহিনী, পুলিশ ও র‌্যাব সদস্যদের যৌথ টিম ঘটনাস্থল থেকে এক রাউন্ড তাজা গুলি ও এক রাউন্ড গুলির খোসা উদ্ধার করে।

উল্লেখ্য, গত সোমবার রাতে বেগমগঞ্জ উপজেলার ছয়ানী ইউনিয়নের গঙ্গাবর বাজার থেকে ৮/৯ জন অস্ত্রধারী সন্ত্রাসী লাবিব নামে এক তরুণকে অপহরণের চেষ্টা করে। এ সময় ইয়াছিন আরাফাত শাকিলসহ কয়েজন মিলে সন্ত্রাসীদের বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে সন্ত্রাসীরা শাকলকে গুলি করে হত্যা করে। এ সময় অস্ত্রের আঘাতে শাকিলের ছোট ভাই মোজাম্মেল হোসেন শুভর মাথা ফাঁটিয়ে দেওয়া হয়। ঘটনাস্থল থেকে স্থানীয় লোকজন তিন যুবককে ধরে গণপিটুনীর পর পুলিশে দেয়।

এমএসএম / এমএসএম

দাউদকান্দিতে ১২০ কেজি গাঁজা উদ্ধার, এক্স নোহাসহ গ্রেপ্তার ২

বরগুনায় বাসে অভিযান, ১ হাজার পিস ইয়াবাসহ আটক ১

তেঁতুলিয়ায় অপপ্রচার ও মানহানির প্রতিবাদে বিএনপি নেত্রীর সংবাদ সম্মেলন

মৃত্যুর আগে হুমকির বার্তা, সাভারে কিশোরীর মৃত্যু ঘিরে নানা প্রশ্ন

কুড়িগ্রামে ৪ জামায়াত নেতাদের বিরুদ্ধে মানববন্ধন

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল ফুটবলে জয় পেয়েছে চট্টগ্রাম রেলওয়ে হাসপাতাল কলোনি উচ্চ বিদ্যালয়

চন্দনাইশে এসিল্যান্ডের বিরুদ্ধে দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগে সংবাদ সম্মেলন

শালিখায় ৫ বছরের শিশুকে শ্লীলতাহানির অভিযোগ, আটক ১

শ্যামনগরে কৃষকের হাঁস-মুরগির ঘর থেকে অজগর সাপ উদ্ধার

টঙ্গীতে স্যাগ ফ্যাশনের শ্রমিকদের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল লেখা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

টুঙ্গিপাড়ায় কোর রোড নেটওয়ার্ক ও সড়ক অগ্রাধিকার নির্ধারণে এলজিইডির কর্মশালা

পটিয়ায় সাবেক ছাত্রদল নেতার বিরুদ্ধে বৃদ্ধা-নাতনিকে পিটিয়ে জখমের অভিযোগ

বৈদ্যুতিক সংযোগ থেকে আগুন, পুড়ল দুই বসতঘর