ঢাকা শনিবার, ২১ মার্চ, ২০২৬

বালাগঞ্জে কোনো প্রাইমারি স্কুল বাদ যাবে না ওয়াশব্লক নির্মাণ হবে: উপপরিচালক


বালাগঞ্জ প্রতিনিধি photo বালাগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ৩০-৪-২০২৫ বিকাল ৫:৩০

বালাগঞ্জে জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম ত্বরান্বিতকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে এ কর্মশালার আয়োজন করা হয়। এতে মূখ্য আলোচক হিসেবে বক্তৃতা করেন স্থানীয় সরকার সিলেট'র উপপরিচালক (উপসচিব) সুবর্ণা সরকার। সোমবার (২৮এপ্রিল) বিকেলে অনুষ্ঠিত এ কর্মশালায় উপজেলার সবক’টি ইউনিয়নের চেয়ারম্যান, ইউপি সদস্য, সচিব, ইউনিয়ন পরিষদের ডিজিটাল সেন্টারগুলোর উদ্যোক্তা ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এদিকে, কর্মশালার আগে-পরে উপ পরিচালক দিনব্যাপি বালাগঞ্জের বিভিন্ন দপ্তর ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেন। উপজেলার দেওয়ান বাজার ইউনিয়ন পরিষদের পুরোনো জরাজীর্ণ ভবনটি পরিত্যাক্ত হওয়ার উপক্রম হয়েছে। এই ভবনসহ ইউনয়ন পরিষদের ডিজিটাল সেন্টার ও গ্রাম আদালত পরিদর্শন করেন। দেওয়ান আব্দুর রহিম দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয় ও কলেজ পরিদর্শনকালে পাঠদান, শিক্ষার্থী উপস্থিতি, শিক্ষকদের সুবিধা-অসুবিধা ও প্রতিষ্ঠানের উন্নয়নে আলোচনা করেন। দেওয়ান বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনকালে পাশ্ববর্তী উচ্চ বিদ্যালয় ও কলেজে পরীক্ষা চলাকালীন ওই প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পাঠদান ও চলাচলে বিঘ্নতার বিষয় নিয়ে শিক্ষকদের সাথে আলোচনা ও পরামর্শ করেন। প্রান্তিক পর্যায়ে সেবাদান ও স্বাস্থ্যসেবার গুণগত মানোন্নয়নে সিরাজপুর কমিউনিটি ক্লিনিক পরিদর্শন ও চাম্পারকান্দি গ্রামের রাস্তা পুনঃনির্মাণ প্রকল্প এলাকা ঘুরে দেখে স্থানীয়দের সাথে কথা বলেন। পুর্ব পৈলনপুর ইউনিয়নে বালাগঞ্জ-খসরুপুর সড়কের ভাঙন এলাকায় মেরামত প্রকল্প ও বালাগঞ্জ ইউনিয়নের রাধাকোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ওয়াশব্লক নির্মাণ প্রকল্প পরিদর্শন করে দ্রুত কাজের অগ্রগতির তাগিদ দেন। উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী ও উপজেলা এলজিইডি প্রকৌশলীর কার্যালয় পরিদর্শন করে উপজেলা প্রশাসনের অফিসপাড়া পরিচ্ছন্ন রাখার জন্য আলোচনা করেন। এছাড়া, উপজেলা সদরের নিকটে হাসামপুর সেতু এলাকায় খালের উপর স্থানীয়রা মাটির বাঁধ দিয়েছেন। এই বাঁধের কারণে পানির স্বাভাবিক পথিপথ বাধাগ্রস্থ হওয়ার স্থানটি পরিদর্শন করেন তিনি। এই বাঁধ অপসারণ করা হলে খালের নিকটবর্তী কৃষিজমিতে বছরে তিনবার ফসল উৎপাদনের সম্ভাবনাময় রয়েছে। এবিষয়ে উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়নে ইউএনওকে পরামর্শ দেন উপপরিচালক। এছাড়া, সাড়ে ১৬কোটি টাকা ব্যয়ে সিলেট-সুলতানপুর-বালাগঞ্জ সড়কের ‘ফতুরখাড়া’ নামক স্থানে পুরনো সেতুর পাশে নতুন করে নির্মিত অপরিকল্পিত নিচু সেতু পরিদর্শন করেন। পরিদর্শনকালে তাৎক্ষণিক সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে সেতুর ডকুমেন্টারি প্রেরণ করেন তিনি। এদিকে, বিভিন্ন দপ্তর ও উন্নয়ন প্রকল্প পরিদর্শনের বিষয়ে সাংবাদিকদের সাথে ব্রিফিংকালে উপ পরিচালক বলেন, বালাগঞ্জ উপজেলার মোট ৭২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ওয়াশব্লক নির্মাণ হবে। অধিকাংশ বিদ্যালয়ে নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। কোনো বিদ্যালয় বাদ পড়বে না। ইতোমধ্যে ৪২টির নির্মাণ কাজ চলমান আছে। এসময় সাংবাদিকরা বালাগঞ্জের বিভিন্ন সমস্যা নিরসন ও উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন বিষয়ে উপপরিচালকে অবহিত করেন। এসব বিষয়ে পরামর্শমূলক আলোচনা করে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন তিনি।

এমএসএম / এমএসএম

চাঁদপুরে শুটিং করতে গিয়ে সন্ত্রাসী হামলার শিকার শুটিং ইউনিট!

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২০ কিলোমিটার যানবাহনের ধীরগতি

নবীগঞ্জে দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্টের পুরস্কার বিতরণ ও ইফতার মাহফিল

সান্তাহারে হাজারো যাত্রী নিয়ে দুর্ঘটনার কবলে নীলসাগর এক্সপ্রেস

বগুড়ার শেরপুরে মাইক্রোবাস দুর্ঘটনায় ৩ জন নিহত

নড়াইলে গরীব, দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহারের নগদ অর্থ বিতরণ

ঈদে সাময়িক দর্শক বাড়লেও সারা বছর লোকসান টিকে থাকার লড়াইয়ে শ্রীমঙ্গলের সিনেমা হল

বগুড়ায় মাংস সমিতি’র ৭৭ লাখ টাকা নিয়ে জামায়াত নেতা উধাও

বগুড়ায় মাইক্রোবাসে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ৩

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় কিশোরী রাইসা হত্যা: বাবুগঞ্জে মামলা, প্রধান আসামি পলাতক

যানবাহনের চাপ বাড়ছে উত্তর অঞ্চলের মহাসড়কে

ঈদযাত্রায় বাড়তি ভাড়া বন্ধ করতে হবে" মাওলানা রফিকুল ইসলাম খাঁন

সৌদিতে মিসাইল হামলায় আহত বাংলাদেশি যুবকের মৃত্যু