সিংড়ায় ধানের ট্রাকে চাঁদাবাজির সময় বিএনপি নেতাসহ তিনজন আটক
নাটোরের সিংড়ায় ধানের ট্রাক থেকে চাঁদাবাজির সময় হাতেনাতে বিএনপি নেতাসহ তিনজনকে আটক করেছে সেনাবাহিনী। পরে তাদের পুলিশে সোপর্দ করা হয়েছে।
জানা যায়, মঙ্গলবার (২৯ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে সিংড়া উপজেলার শেরকোল ইউনিয়নের রানীনগর এলাকা থেকে ধান নিয়ে কুষ্টিয়ার উদ্দেশ্যে রওনা দেয় দুটি ট্রাক। ট্রাক দুটি শেরকোল শাহী বাজারে আসলে তাদের কাছ থেকে চাঁদা দাবি করে শেরকোল ইউনিয়ন বিএনপির সদ্য সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীনসহ তার অনুসারীরা।
ধানের মালিক আইনশৃঙ্খলা বাহিনীকে বিষয়টি জানালে সেনাবাহিনী অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করে পুলিশে সোপর্দ করে।
আটককৃতরা হলেন, শেরকোল ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সম্প্রতি ঘোষিত শেরকোল সমজান আলী উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি জয়নাল আবেদীন, ইউনিয়ন যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক পলাশ আহমেদ ও জয়নাল আবেদীনের অনুসারী মিলন হোসেন।
ধানের মালিক আবু বক্কর বলেন, ধানের ট্রাক রওনার দেওয়ার পরে কয়েকজন এসে আমাদের ট্রাকে চাঁদা দাবি করে। আমি থানায় অবস্থান করছি। মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছি ইতিমধ্যে আমাকে বিভিন্ন ভাবে হুমকিধামকি দিচ্ছে জয়নাল আবেদীনের অনুসারীরা।
সিংড়া থানার ওসির দায়িত্বে থাকা পুলিশ পরিদর্শক রফিকুল ইসলাম বলেন, চাঁদাবাজির অভিযোগে ৩জনকে সেনাবাহিনী আটক করে থানায় সোপর্দ করেছে। আমরা আইনগত ব্যবস্থা নিচ্ছি।
এমএসএম / এমএসএম
আদমদীঘিতে বিবাদমান জমিতে আদালতের বিজ্ঞপ্তি টাঙ্গানো নিয়ে মারধরে আহত-৫
আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, সেনবাগের ওসি প্রত্যাহার
ধামরাইয়ে বিএনপি'র নেতার বিরোদ্ধে আদালতে চাঁদা দাবির মামলা
বাঁশের লাঠি দিয়ে মাথায় আঘাত, আইফোনের জন্য অপ্রিতমকে হত্যা - পুলিশ সুপার
নেত্রকোণায় ধারের টাকা ফেরত চাওয়ায় নারীকে হত্যার হুমকি প্রধান শিক্ষকের-থানায় অভিযোগ
রাণীনগরে কলেজের বরখাস্তকৃত অধ্যক্ষের ওপর হামলা,মোটরসাইকেলে অগ্নিসংযোগ
‘মব’ সৃষ্টি করে কেশবপুর প্রেসক্লাব দখল ও সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ
কাপ্তাইয়ের কর্ণফুলী নদীতে নেমে পর্যটক নিখোঁজ
বাউফলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো বাউফল উপজেলা ছাত্রদল
সাটুরিয়ায় আওয়ামীলীগ, যুবলীগ ও সেচ্ছাসেবক লীগের ৫ নেতাকর্মী গ্রেফতার
শান্তিগঞ্জেে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান
আত্রাইয়ে যুবদলের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান