ঢাকা শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬

জনমনে স্বস্তি

শাহ আলী থানা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আকবর বহিষ্কার


জাহিদুল আলম photo জাহিদুল আলম
প্রকাশিত: ৩০-৪-২০২৫ রাত ৮:১৮

দলীয় নীতি ও আদর্শ কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডের পাশাপাশি ও আইন-শৃঙ্খলার বিঘ্ন ঘটানো এবং  আওয়ামী লীগ দোসরদের সাথে আঁতাত করে দলীয় শৃঙ্খলা ভঙ্গ'র কর্মকাণ্ডের সুনিদিষ্ট অভিযোগ প্রমাণের প্রেক্ষিতে শাহআলী থানা  যুবদলের সাবেক সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক আকবর আলী কে বহিষ্কার করেছেন ঢাকা মহানগর উত্তর যুবদল। গত ২৫ শে এপ্রিল ঢাকা মহান উত্তরের দায়িত্বপ্রাপ্ত দপ্তরের মোঃ তানভীর খান ইকরাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ঢাকা মহানগর উত্তর যুবদলের আহবায়ক শরিফ উদ্দিন জুয়েল ও সদস্য সচিব সাজ্জাদুল মিরাজ দল থেকে তাকে বহিষ্কার করেন। আকবর আলী বহিষ্কার হওয়ায় এলাকার সাধারণ জনগণ ঢাকা মহানগর উত্তর যুবদলের আহ্বায়ক শরিফ উদ্দিন জুয়েল ও সদস্য সচিব সাজ্জাদুল মিরাজকে ধন্যবাদ জানিয়েছেন। সেই সঙ্গে আরো বলেন বহিষ্কৃত লোকের কর্মকাণ্ডের দায়ভার ঢাকা মহানগর উত্তর যুবদল বহন করবে না। 
আকবর আলী একজন মাদক ব্যবসায়ী পরিবারের সকল সদস্যই মাদক ব্যবসার সাথে সম্পৃক্ত। গত ২রা ফেব্রুয়ারি মিরপুর মডেল থানায় আকবরের স্ত্রী রিনা(৪০) মাদকসহ আটক হন।আটকের পর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মিরপুর মডেল থানায় একটি মামলা দায়ের হয় যার মামলা নাম্বার ৭৯/২৫।

এমএসএম / এমএসএম

শাহজালালে লাগেজের লাইভ নজরদারি, বসানো হলো ৩২ ক্যামেরা

হানিফ’র রাহু’র গ্রাসে বন্দী ঢা:দ:সি:সি: মালিকাধীন জাকের সুপারমার্কেট

কুয়েত বাংলাদেশ মৈত্রী হাসপাতালে প্রধানমন্ত্রীর আকস্মিক পরিদর্শন, পরিচ্ছন্নতা জোরদারের নির্দেশ

ফিরোজ’র রাহু’র গ্রাসে বন্দী ঢা:দ:সি:সি: মালিকাধীন জাকের সুপারমার্কেট

ঢাকা মহানগর উত্তর যুবদলে আলোচনায় বাঙলা কলেজ ছাত্রদলের সাবেক দুই ছাত্রনেতা

মোহাম্মদপুরে দুই গ্রুপের মধ্যে গোলাগুলির, গুলিবিদ্ধ ১

শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচিতে কেন্দ্রীয় সভাপতি রাকিব।

সাশ্রয়ী মূল্যে পণ্য সরবরাহের পাশাপাশি ভর্তুকি ও পরিচালন ব্যয়ে বড় সাফল্য টিসিবির

বিমানবন্দরে ও কমলাপুর রেলে কাস্টমস গোয়েন্দার অভিযান

সিনিয়রদের টপকে তত্ত্বাবধায়ক প্রকৌশলীর চেয়ারে বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের নেতা তরিকুল!

জমকালো আয়োজনের মধ্যে দিয়ে বর্তমান সময়ের বাংলাদেশ’ পত্রিকার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

তুরাগে ৬,১০০ পিস ট্যাপেনটাডল ও বিয়ার-গাঁজাসহ ২ নারীসহ গ্রেপ্তার ৪

সেপ্টেম্বরেও ডিএমপির শ্রেষ্ঠ থানা মিরপুর মডেল, শ্রেষ্ঠ ওসি হাফিজুর রহমান