ঢাকা মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬

রাণীশংকৈলে সাড়ম্বরে মে দিবস পালিত


মাসুদ রানা লেমন, রাণীশংকৈল photo মাসুদ রানা লেমন, রাণীশংকৈল
প্রকাশিত: ১-৫-২০২৫ বিকাল ৭:১০

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় বৃহস্পতিবার ১ মে সাড়ম্বরে আন্তর্জাতিক শ্রমিক দিবস- মে দিবস পালিত হয়। এ উপলক্ষে এদিন সকালে উপজেলার বিভিন্ন শ্রমিক সংগঠন একযোগে পৌরশহরে বর্ণাঢ্য র‍্যালি বের করে। র‍্যালিটি পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ডিগ্রি কলেজে মাঠে সমবেত হয়।

পরে ওই মাঠে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাফিউল মাজলুবিন রহমানের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় মে দিবসের ইতিহাস ও শ্রমিকদের বিভিন্ন দাবি তুলে ধরে বক্তব্য দেন-  উপজেলা বিএনপির সভাপতি আতাউর রহমান, জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক সাংসদ অধ্যাপক ইয়াসিন আলী, জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মিজানুর রহমান, সেক্রেটারী মাওলানা রজব আলী, পৌর বিএনপির সভাপতি অধ্যাপক শাহাজাহান আলী, সাধারণ সম্পাদক মহসিন আলী, প্রেসক্লাব (পুরাতন) সভাপতি সফিকুল ইসলাম শিল্পী, সাবেক সভাপতি মোবারক আলী ও গণ-অধিকার পরিষদ  নেতা মামুনুর রশিদ মামুনসহ ২২ টি শ্রমিক সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকরা। অনুষ্ঠান সঞ্চালনা করেন শ্রমিক নেতা হযরত আলী। 

এমএসএম / এমএসএম

সান্তাহারে হোটেলে মুরগির চাপ ও গ্রিল খেয়ে ৫ জন অসুস্থ, হাসপাতালে ভর্তি: ইউএনও বরাবর অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জে সংঘর্ষে লিপ্ত ২ সন্ত্রাসী গ্রেপ্তার: ককটেল ও রামদা উদ্ধার

শেরপুরে ডিসি উদ্যানে শুরু হলো পাঁচ দিনব্যাপী বইমেলা

বাকেরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি গঠন

শালিখা উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতাদের অন্যতম মুন্সি শহিদুর রহমানের মৃত্যুবার্ষিকী আজ

মহেশখালীতে পুলিশের বিশেষ অভিযান: এলজি ও কার্তুজসহ ১১ মামলার আসামি গ্রেপ্তার

মাদারীপুর জেলা হাসপাতালে অনিয়মের চিত্র দেখে ক্ষুব্ধ স্বাস্থ্যমন্ত্রী

পিরোজপুরকে মাদকমুক্ত করতে নেছারাবাদ ও কাউখালীতে পৃথক মতবিনিময় সভা

সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকীতে চৌগাছায় আলোচনা সভা ও দোয়া মাহফিল

ঠাকুরগাঁও বিসিডিএস সভাপতির বিরুদ্ধে দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ: ১৭ জনের মধ্যে ১৫ সদস্যের অনাস্থা

অর্থাভাব ও পৃষ্ঠপোষকতার ঘাটতি: অস্তিত্ব সংকটে কেন্দুয়ার গোপালপুর মডেল কলেজ

পরিচ্ছন্ন শাহজাদপুর গড়তে পৌর শহরে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান, অর্থদণ্ড ও মোটরসাইকেল জব্দ

প্রধানমন্ত্রী তারেক রহমানের বাগেরহাটে আগমন উপলক্ষে জেলা বিএনপির আনন্দ মিছিল