ডেমরায় দুই ভাই সহ ৪ বন্ধুর উপর সন্ত্রাসী হামলা : থানায় মামলা
রাজধানীর ডেমরার পূর্ব শত্রুতার জেরে হাজীনগর এলাকায় গায়ে হলুদের অনুষ্ঠান শেষে বাসায় ফেরার পথে সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন দুই ভাই ও তাদের দুই বন্ধু। হামলায় গুরুতর আহত হাসান (২১) বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় হাসানের বাবা আতাউর রহমান বুধবার দিবাগত রাত সাড়ে ১২ টায় ডেমরা থানায় চিহ্নিত ১২ জনসহ অজ্ঞাতনামা ২০-২৫ জন সন্ত্রাসীর বিরুদ্ধে একটি দায়ের করেছেন। অভিযুক্তরা হলো- মোহাম্মদ হাফেজ, অনিক, শুভ, মিনহাজ, সাকিব, আরিফ, ফালান, বক্কর, আব্দুল্লাহ, আবির, সিয়াম ও জিদান।
পুলিশ ও ভুক্তভোগীদের পরিবার সূত্রে জানা গেছে, গত ২৪ এপ্রিল রাত সাড়ে ১১টার দিকে হাজীনগর ব্রিজ এলাকায় পূর্বপরিকল্পিতভাবে ওঁত পেতে থাকা একদল সন্ত্রাসী সহোদর হাসান-হোসাইন ও তাদের দুই বন্ধু রতন ও মিঠুর ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে হাসানের মাথা, কাঁধ, ঘাড় ও হাতে একাধিকবার কোপ দেয়। এ সময় রতন ও মিঠুকে বেধড়ক মারধর করার সময় হোসাইন তাঁদের বাঁচাতে গিয়ে হামলার শিকার হয়ে গুরুতর আহত হন।
এদিন হামলাকারীরা ভুক্তভোগীদের কাছ থেকে দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ছিনিয়ে নেয় যার অনুমান মূল্য প্রায় এক লাখ টাকা। এ ঘটনায় স্থানীয়রা চিৎকার শুনে ছুটে এসে আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
ডেমরা থানার ওসি মো. মাহমুদুর রহমান জানান, দ্রুত সময়ের মধ্যে হামলাকারীদের গ্রেফতার ওরে আইনের আওতায় আনা হবে।
এমএসএম / এমএসএম
নড়াইলে গণঅধিকার পরিষদের নতুন কমিটি উদযাপন ও সাংগঠনিক সভা অনুষ্ঠিত
অপহরণকারী সন্দেহে নারীসহ দুইজনকে পুলিশে দিল স্হানীয়রা
চাঁপাইনবাবগঞ্জে চোরাই মোটরসাইকেলসহ আন্তঃজেলা চোর চক্রের ৬ সদস্য গ্রেপ্তার
ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির ৩ প্রার্থীর মনোনয়ন ফরম জমা
কাপাসিয়ায় শিক্ষার্থীদের ইভটিজিং, বখাটের ৩ মাসের কারাদন্ড দিলেন এসিল্যান্ড
বগুড়ায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
কালিহাতীতে চালককে জিম্মি করে মাইক্রোবাস নিয়ে যাওয়ার চেষ্টা, রামদা-রড উদ্ধার
জলাশয়ে প্রাণের জোয়ার, ত্রিশালে ছাড়া হলো মাছের পোনা
কাশবন থেকে রিভলবার ও গুলি উদ্ধার
সাতকানিয়ায় বিদায়ি ইউএনও মাহমুদুল হাসানের মহামারী!
অভাবের সংসারে অসমাপ্ত ঘর, রেহানার পাশে হারুন মোল্লা ফাউন্ডেশন।
গোদাগাড়ীতে সীমান্তবাসীর বিকল্প কর্মসংস্থানে বিজিবির প্রশিক্ষণ, সনদ পেলেন ২০ জন