বালাগঞ্জে মহান মে দিবস দিবস পালিত
“শ্রমিক-মালিক এক হয়ে গড়বো দেশ নতুন করে” এই স্লোগান নিয়ে বালাগঞ্জে মহান মে দিবস এবং ‘জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস পালিত হয়েছে।
বৃহস্পতিবার (১ মে) সকালে সিলেটের বালাগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়ে গেইট পর্যন্ত প্রদক্ষিণ করে শেষ হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস ২০২৫ উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা প্রশাসক সুজিত কুমার চন্দ'র সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সরকার মামুনুর রশিদ।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বালাগঞ্জ থানা ইনচার্জ (ওসি) ফরিদ উদ্দিন ভূঁইয়া, কৃষি কর্মকর্তা আশিকুর রহমান, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার আ.জ.ম সালাহ উদ্দিন, সমাজসেবা কর্মকর্তা জুয়েল আহমদ, এজিএম আলাউল হক, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক ইউনূছ আলী, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম সেফুল, উপজেলা জামায়াতে ইসলামী সাধারণ সম্পাদক এড. রহমত আলী, উপজেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ, বালাগঞ্জ সিএনজি চালিত অটোরিক্সা সমিতির সভাপতি আনোয়ার আলী, শ্রমিক সংগঠক হেলাল আহমদ সহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা এবং বিভিন্ন কাজে কর্মরত শ্রমিকবৃন্দরা উপস্থিত ছিলেন। শুরুতে সংক্ষিপ্ত এক আলোচনা মাধ্যমে অতিথিরা মহান মে দিবস এর তাৎপর্য তুলে ধরে বিস্তারিত আলোচনা করেন।
এমএসএম / এমএসএম
সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির
মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ
সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার
সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার
আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা
সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন
জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা
জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার
ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান
তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত
স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও
রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত