ঢাকা শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬

চিলমারীতে নানা আয়োজনে মহান মে দিবস উদযাপন


আলমগীর হোসাইন, চিলমারী photo আলমগীর হোসাইন, চিলমারী
প্রকাশিত: ১-৫-২০২৫ বিকাল ৭:২৩

দুনিয়ার মজদুর এক হও এক হও ‘শ্রমিক-মালিক এক হয়ে গড়বো এদেশ নতুন করে” শ্লোগানকে সামনে রেখে সারাদেশের ন্যায় কুড়িগ্রামের চিলমারীতে মহান মে দিবস-২০২৫ উদযাপন করা হয়েছে।

দিবসটি উদযাপন উপলক্ষে বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসন ও বিভিন্ন শ্রমিক সংগঠন তাদের স্ব-স্ব কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে বর্ণাঢ্য র‍্যালী বের করে উপজেলা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে কেন্দ্রীয় শহিদ মিনারে সকল শহিদদের স্বরণে পুষ্পমাল্য অর্পণ করেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল,রংপুর বিভাগ ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন,কুড়িগ্রাম জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়ন,ট্রাক-ট্যাংকলনী-কাভার্ড ভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়ন,চিলমারী নদীবন্দর ঘাট কুলি শ্রমিক ইউনিয়ন, চিলমারী উপজেলা লোড-আনলোড লেবার ইউনিয়ন,থ্রি-হুইলার জিএস শ্রমিক কল্যাণ সমবায় সমিতি ও চিলমারী সিএনজি থ্রি-হুইলার চালক শ্রমিক ইউনিয়ন। পুষ্পমাল্য অর্পন শেষে এক মিনিট নিরবতা পালন ও শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। পরে পৃথক পৃথক আলোচনাসভায় বক্তব্য রাখেন,উপজেলা নির্বাহী অফিসার সবুজ কুমার বসাক,উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও জেলা আহবায়ক কমিটির সদস্য মো.আব্দুল বারী সরকার,বিএনপি নেতা আবু হানিফা, সাহেব আলী,রফিকুল ইসলাম স্বপন, আব্দুল মতিন সরকার শিরিন, সাদাকাত হোসেন সাজু,ফজলুল হক,আবু সাঈদ হোসেন পাখি,শাহ আলম সবুজ, মাহমুদুল হাসান বাবু,বীরমুক্তিযোদ্ধা রিয়াজুল হক,আব্দুল মোন্নাফ,সাইফুল ইসলাম, বাদশা মিয়া প্রমুখ। অপরদিকে“শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামী শ্রমনীতির বাস্তবায়ন অনিবার্য্য”শ্লোগান নিয়ে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের ব্যানারে মাটিকাটামোড় এলাকা থেকে একটি রেলী বের করা হয়। রেলীটি উপজেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা কমপ্লেক্স ভবনের সামনে এসে সমাবেশে মিলিত হয়। সেখানে ফেডারেশনের সভাপতি অধ্যাপক হযরত আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী চিলমারী উপজেলা শাখার আমির অধ্যাপক নুর আলম মুকুল, জামায়াত নেতা অধ্যাপক মোখলেছুর রহমান শালু প্রমুখ।

এমএসএম / এমএসএম

অবাধে সার মজুদ: দুর্গাপুরে ব্যবসায়ীর বাড়ি থেকে ৬৭০ বস্তা সার জব্দ, এলাকায় চাঞ্চল্য

অবশেষে তিস্তার পেটে নিচিহ্ন হল ভোরের পাখি প্রাথমিক স্কুলটি৷

পায়রা নদীর অব্যাহত ভাঙন: দেড়শ পরিবার নিঃস্ব, রাস্তায় ২০টি ঘর

ক্ষেতলালে সন্তান নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে গৃহবধূর অবস্থান

বাঘার চকরাজাপুরে ভয়াবহ বন্যা: ইউনিয়নের ৮০% বাড়ি পানিবন্দি

নেত্রকোণার দুর্গাপুরে বেকার যুবকদের দক্ষ জনশক্তি রূপান্তরে বাকলজোড়া ইউপি চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান-ফারুক আকন্দ

দেবোত্তর সম্পত্তি দখল: তানোরে হিন্দু সম্প্রদায়ের মানববন্ধনে উত্তাল শিবরামপুর

নেত্রকোণায় প্রেমের বিয়ে না-কি অপহরণ? নিকাহনামা স্বাক্ষর অনুযায়ী তরুণীর সম্মতিতেই বিয়ে

বাগেরহাটে কৃষি ব্যাংক শাখা ব্যবস্থাপকদের সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত

অনিশ্চয়তায় হাটিকুমরুল ইন্টারচেঞ্জ: মেগা প্রকল্প বাস্তবায়নে ধীরগতি

বিমানবন্দর এলাকায় সক্রিয় ছিনতাইকারী চক্রের সদস্য গ্রেফতার, উদ্ধার বিপুল মালামাল

পেকুয়ায় পুলিশের অভিযান, ইয়াবা-টাকাসহ আটক ২

ভূরুঙ্গামারীতে পুলিশের অভিযানে নগদ টাকাসহ ৪ জুয়াড়ি গ্রেপ্তার