ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

মহান মে দিবস উপলক্ষে মাগুরা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন এর আলোচনা সভা ও দোয়া মাহফিল


মাগুরা প্রতিনিধি photo মাগুরা প্রতিনিধি
প্রকাশিত: ১-৫-২০২৫ বিকাল ৭:২৮

 “শ্রমজীবী মানুষের অধিকার, বৈষম্যহীন বাংলাদেশের অঙ্গীকার”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের মতো মাগুরায়ও যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান মে দিবস ২০২৫।  সকাল থেকে চলতে থাকে র‍্যালি, র‍্যালিতে অংশগ্রহণ করে রাজনৈতিক দল সহ মাগুরার  সকল অঙ্গ সংগঠন। মহান মে দিবস উপলক্ষে মাগুরার ইমারত  নির্মাণ শ্রমিক  ইউনিয়ন একটি আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেন। তারা সকাল ১০ টায় ১০০০ শ্রমিক নিয়ে  র‍্যালিতে যোগ দেন। পরবর্তীতে সকাল ১১:৩০ এ আলোচনা সভা ও দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন।  মাগুরা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন এর আয়োজনে মোঃ হাসান মোল্লার  সভাপতিত্বে মাগুরা ফাতেমা কমিউনিটি সেন্টারে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আলি আহমেদ, আহবায়ক, মাগুরা জেলা বিএনপি, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন,  মনোয়ার হোসেন খান, সদস্য সচিব, মাগুরা জেলা বিএনপি। এছাড়াও উপস্থিত ছিলেন আমন্ত্রিত অতিথিবৃন্দ। আলোচনার শুরুতে মাগুরা জেলার আহবায়ক ও সদস্য সচিব কে ফুল দিয়ে বরণ করে নেন ইমারত  নির্মাণ শ্রমিক ইউনিয়নের সদস্যগণ। এ সময় মাগুরা জেলার ইমারত নির্মাণ  শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি, সেক্রেটারি মোট ৭ জন কে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে কিছু উপহার সামগ্রী তুলে দেন। এ আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি ও প্রধান বক্তা সকল শ্রমিকদের উদ্দেশ্য করে বলেন, প্রতিটি খেটে খাওয়া মানুষ, প্রতিটি শ্রমিক আমাদের বন্ধু।  আমরা মাগুরা জেলার সকল শ্রমিকদের পাশে আছি তারা যেন শ্রমিকের ন্যায্য মূল্য পাই সেদিকে সর্বক্ষণ নজর রাখছি এবং তারা যেন তাদের প্রতিটি কাজ অত্যন্ত দায়িত্বশীলতার সাথে করে সেটির ও আহ্বান জানাচ্ছি।

এমএসএম / এমএসএম

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার