ঢাকা বৃহষ্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

আন্তর্জাতিক শ্রমিক দিবসে লালমনিরহাটে শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্ণাঢ্য র‍্যালী, আলোচনা সভা


জামাল বাদশা, লালমনিরহাট photo জামাল বাদশা, লালমনিরহাট
প্রকাশিত: ১-৫-২০২৫ বিকাল ৭:৩৭

"শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামী শ্রমনীতি অনির্বায্য", "শ্রমিক-মালিক এক হয়ে গড়বো এ দেশ নতুন করে " এই প্রতিপাদ্যকে সামনে রেখে লালমনিরহাটে আন্তর্জাতিক শ্রমিক দিবসে উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালী করেছে শ্রমিক কল্যাণ ফেডারেশন।

বাংলাদেশ শ্রমিক ফেডারেশন লালমনিরহাট জেলা শাখার আয়োজনে আজ( ১ মে) সকাল সাড়ে ১০ টার দিকে লালমনিরহাট রেলওয়ে স্টেশন এলাকায় এমটি হোসেন ইন্সটিটিউট থেকে শুরু হয়ে শহরের র‍্যালীটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পূণরায় এমটি হোসেন ইন্সটিটিউটে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

শ্রমিক কল্যাণ ফেডারেশন লালমনিরহাট জেলা শাখার সভাপতি রেনায়েল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর লালমনিরহাট জেলা শাখার সভাপতি ও শ্রমিক কল্যাণ লালমনিরহাটের উপদেষ্টা অ্যাডঃ আবু তাহের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এসময় সভায় আলোচক হিসেবে শ্রমিক সংগঠনটির লালমনিরহাটের উপদেষ্টা আব্দুল বাতেন, বিশেষ অতিথি হিসেবে শ্রমিক সংগঠনটির উপদেষ্টা মাওলানা হাবিবুর রহমান, হাফেজ শাহ-আলম, হারুন অর রশীদ, জয়নাল আবেদীন প্রমূখ উপস্থিত ছিলেন। সভায় বক্তারা বিগত সরকারের সময়ে শ্রমিকরা ন্যায্য অধিকার বঞ্চিতের তথ্য এবং বর্তমান পরিস্থিতি তুলে ধরেন। বক্তারা শ্রমিকদের ন্যায্য পাওনা পাওয়ার বিষয়ে ইসলামী শ্রমনীতী বাস্তবতায়নের বিকল্প নেই বলে উল্লেখ করে বক্তব্য রাখেন।

শ্রমিক কল্যাণ ফেডারেশনের এই আয়োজনে
বাংলাদেশ জামায়াতে ইসলামী, ছাত্রশিবির, শ্রমিক কল্যাণ ফেডারেশনের লালমনিরহাট জেলাসহ কয়েকটি ইউনিটের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও ২ হাজারের অধিক সাধারণ শ্রমিক ও শ্রমিককল্যাণ ফেডারেশনের সদস্যরা উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি

ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ

দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু

স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা

শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব

রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ

নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ

শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়

ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ

দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি

বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত