ঢাকা সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস পালিত


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি photo চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১-৫-২০২৫ বিকাল ৭:৩৯

"শ্রমিক-মালিক এক হয়ে, গড়বো এদেশ নতুন করে" এই স্লোগানে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে চাঁপাইনবাবগঞ্জে পালিত হয়েছে মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস। বৃহস্পতিবার সকালে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‍্যালী বের হয়। র‍্যালিটি জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে শেষ হয়। র‍্যালীতে অংশগ্রহণ করেন, ট্রাক ট্রাংকলরি কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়ন, হোটেল শ্রমিক ইউনিয়ন, স্বর্ণশ্রমিক ইউনিয়ন, ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন ও জাতীয়তাবাদী শ্রমিক দলসহ বিভিন্ন সংগঠনের শ্রমিকরা।

র‍্যালি শেষে জেলা প্রশাসন এবং কলকারকানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়৷ সভায় সভাপতিত্ব করেন, জেলা প্রশাসক মো. আব্দস সামাদ। এসময় আরও উপস্থিত ছিলেন, কলকারকানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের রাজশাহী কার্যালয়ের উপ-মহাপরিদর্শক মো. জাহাঙ্গীর আলম, ট্রাক ট্রাংকলরি কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি সাইদুর রহমান, নবাব অটো রাইস মিলের মালিক আকবর হোসেন, হোটেল শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন সবুজসহ অন্যান্যরা। 

এমএসএম / এমএসএম

নদীয়া সীমান্তে ২২ কোটি টাকার স্বর্ণের বিস্কুটসহ দর্শনার যুবক বিএসএফের হাতে আটক

মা ও শিশুর স্বাস্থ্যসেবায় পানছড়িতে সেনাবাহিনীর বিশেষ প্রশিক্ষণ

ধামইরহাটে ইসলামী ছাত্রশিবির কর্তৃক কৃতি শিক্ষার্থীদের এপ্লাস সংবর্ধনা প্রদান

বাগেরহাটে চাঞ্চল্যকর নারীসহ ৩ জন হত্যাকান্ডের মুল আসামী গ্রেফতার, রহস্য উৎঘাটন

কমলগঞ্জে অটোরিকশা থেকে চাঁদা আদায় নিয়ে হামলার অভিযোগ

টাঙ্গাইলে পরিবেশ দূষণ প্রতিরোধে ইটভাটা মালিকদের সাথে পরিবেশ অধিদপ্তরের মতবিনিময়

মিরসরাইয়ে গনমাধ্যমকর্মীর উপর হামলার প্রতিবাদে প্রতিবাদ ও মানবন্ধন

ফুলছড়ির চরাঞ্চলে কৃষকদের ভোগান্তি, বাড়তি সার মজুদের অভিযোগ

দ্বিপাক্ষিক বৈঠকে হিলিতে ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার

সবুজ বিলাইছড়ি গড়ার প্রত্যয়ে উপজেলা প্রশাসনের বৃক্ষরোপণ কর্মসূচি

কুড়িগ্রামে সার না পেয়ে কৃষকদের ক্ষোভ, ডিলারের গোডাউনে ভাঙচুর

অবৈধভাবে বিপুল পরিমাণ সার মজুত: শ্রীপুরে বাড়ি ও দোকানে অভিযান চালিয়ে ৩২৮ বস্তা সার উদ্ধার

বিলাইছড়িতে দুই ইউএনওকে ঘিরে বিদায় ও বরণ সংবর্ধনা