বালাগঞ্জে ৩টি ট্রান্সফরমার চুরি, অন্ধকারে রিফাতপুর মসজিদ
খুঁটির নিচে নিথর-নিস্প্রাণ হয়ে পড়ে আছে তিনটি ট্রান্সফরমারের (সিলিকন স্টিল) খোসা। খুবই কৌশলে ও নির্বিঘ্নে বিদ্যুতের খুঁটির উপর থেকে ট্রান্সফরমারগুলো নিচে নামিয়ে মূল্যবান যন্ত্রপাতি খুলে নেয়া হয়েছে।
গত বৃহস্পতিবার দিনগত রাতে বালাগঞ্জ উপজেলার রিফাতপুর গ্রামে এই ঘটনাটি ঘটে।
গ্রামের লোকজন জানিয়েছেন, মসজিদের নিকটবর্তী একটি খুঁটিতে তিনটি ট্রান্সফরমার ছিল। প্রতিটি ট্রান্সফরমার ১৫ কেবি ক্ষমতাসম্পন্ন। গ্রামবাসীর অর্থায়নে মসজিদের প্রয়োজনে পল্লী বিদ্যুৎ অফিস থেকে ট্রান্সফরমার গুলোর মূল্য পরিশোধ করে এখানে বসানো হয়েছিল। ট্রান্সফরমারগুলো চুরি হওয়ায় অন্ধকারে রয়েছে গ্রামের জামে মসজিদ।
মসজিদের নিকটবর্তী বাড়ির সিসি ক্যামেরার ফুটেজে দেখা গেছে, গভীর রাতে সবুজ রঙ্গের বাক্স হাতে একজন লোক রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। ধারণা করা হচ্ছে, এই বাক্সে ট্রান্সফরমার খোলার যন্ত্রপাতি ছিল। তবে, ফুটেজে ওই লোকটিকে সনাক্ত করা সম্ভব হয়নি।
সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর আওতাধীন বালাগঞ্জ সাব জোনাল অফিসের এজিএম (ওএন্ডএম) মো. আলাউল হক সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এঘটনায় আমরা থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছি। তিনি বলেন, এই তিনটি সহ এক সপ্তাহে নয়টি ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে।
বালাগঞ্জ থানার ওসি ফরিদ ভুঁইয়া লিখিত অভিযোগ পাওয়ার সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি তদন্ত করা হবে।
এমএসএম / এমএসএম
জিয়ানগরের খায়েরহাট বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ
ধুনটের চৌকিবাড়ীতে গোলাম মাহবুব প্যারিসের সুস্থতা কামনায় দোয়া মাহফিল
পেকুয়ায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রদল
পিরোজপুরের কাউখালীতে টহল শেষে ফেরার পথে নৌ পুলিশের ওপর হামলা
ধামইরহাটে গৃহবধুকে হত্যা ও লাশ পোড়ানোর ঘটনায় গ্রেফতার-২
বিলাইছড়িতে তীব্র পুষ্টিহীন শিশুদের সুরক্ষায় কাজ করছে আশিকার
কাউনিয়ায় স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি
গোদাগাড়ীতে গোয়ালঘরে মিলল ১৪০ বস্তা সার, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা
মনপুরার মেঘনায় জেলের জালে দুই কেজির ‘রাজা ইলিশ’, বিক্রি ৯ হাজার টাকায়
বাগমারায় প্রতারণা মামলার আসামি গ্রেপ্তার
ত্রিশালে দোয়া মাহফিল
শান্তিগঞ্জে সার ও বীজ মনিটরিং কমিটির সভা