আধুনিক প্রযুক্তির মাধ্যমে কৃষক-কৃষানীদের টেকসই কৃষি উন্নয়ন সম্ভব: ইউএনও সুজিত কুমার
সিলেটের বালাগঞ্জে তিন দিনব্যাপী ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে। শনিবার (৩রা মে) বালাগঞ্জ এম.এ খান অডিটোরিয়ামে ফিতা কেটে এ মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুজিত কুমার চন্দ।
উক্ত অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আশিকুর রহমানের সভাপতিত্বে ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. নুরুজ্জামানের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুজিত কুমার চন্দ। তিনি বলেন, এই মেলা কৃষকদের জন্য একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। যেখানে তারা আধুনিক প্রযুক্তি সম্পর্কে জ্ঞান অর্জন করে নিজেদের চাষাবাদে প্রয়োগ করতে পারবেন। জলবায়ু পরিবর্তনের সঙ্গে সঙ্গে আধুনিক প্রযুক্তির মাধ্যমে কৃষক-কৃষানীদের টেকসই কৃষি চর্চা শেখাতে এ আয়োজন করা হয়েছে। এতে দেশ ও জাতি সমৃদ্ধ হবে।
তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলায় মোট ১২ টি স্টল তৈরি করা হয়েছে। আগামী ৫ মে পর্যন্ত এ মেলা চলবে। মেলায় উপজেলার ছয়টি ইউনিয়ন শতাধিক কৃষক-কৃষানী অংশগ্রহণ করেন।
কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. নুরুজ্জামান সকালের সময়কে বলেন, আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষি প্রযুক্তি মেলা-২৫ এর মাধ্যমে কৃষির আধুনিক ১২টি প্রযুক্তি নিয়ে যেমন- ভাসমান সবজি, উচ্চ মূল্যের ফসল আবাদ, নিরাপদ ফসল উৎপাদন কৌশল, প্রযুক্তি গ্রাম, একক ও মিশ্র ফলবাগান সহ অন্যান্য কৃষির আধুনিক প্রযুক্তি সমূহ প্রদর্শন করা হয়। প্রত্যেকটি প্রযুক্তিতেই বালাগঞ্জ উপজেলা কৃষি অফিস কৃষক-কৃষাণীদেরকে সরাসরি দেখানোর ব্যবস্থা করা হয়েছে। এতে করে কৃষকরা আধুনিক প্রযুক্তি সম্পর্কে সহজেই ধারণা নিতে পারবে। এবং উপজেলার ৬টি ইউনিয়নে যেসকল পতিত জমি রয়েছে সেগুলো চাষের আওতায় নিয়ে আসার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। উপজেলা কৃষি অফিস কৃষক-কৃষাণীদেরকে যেকোনো আধুনিক প্রযুক্তি গ্রহণে সর্বাত্মক সহযোগীতা করে যাচ্ছে।
এমএসএম / এমএসএম
সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির
মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ
সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার
সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার
আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা
সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন
জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা
জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার
ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান
তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত
স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও
রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত