ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

নাঙ্গলকোটে বলাৎকারের পর শিশু কে হত্যা


তাজুল ইসলাম মিয়াজী, নাঙ্গলকোট photo তাজুল ইসলাম মিয়াজী, নাঙ্গলকোট
প্রকাশিত: ৩-৫-২০২৫ দুপুর ৩:৫১

নাঙ্গলকোটে নিখোঁজের একদিন পর শাখাওয়াত হোসেন ছোটন (৭) নামে এক শিশুর লাশ উদ্ধারের ঘটনার রহস্য উদ্ঘাটিত হয়েছে। ছোটনকে ডেকে নেওয়া সাইফুল (১৬) বলাৎকারের পর তাকে গলা টিপে হত্যা করে লাশ একটি মৎস্য প্রজেক্টের পুকুরে ফেলে দেয়। শুক্রবার (২ মে) কুমিল্লার শিশু আদালতে বিজ্ঞ ম্যাজিস্ট্রেটের নিকট ১৬৪ ধারায় জবানবন্দিতে সাইফুল এ স্বীকারোক্তি প্রদান করেন।

হত্যাকারী সাইফুল নিজেই বৃহস্পতিবার (১ মে) সকালে ছোটনের পিতা আনোয়ার হোসেন হানিফকে একটি মৎস্য প্রজেক্টে ছোটনের লাশ ভেসে থাকার কথা জানায়। এর একদিন আগে, বুধবার (৩০ এপ্রিল) দুপুর থেকে শাখাওয়াত হোসেন ছোটন নিখোঁজ হয়েছিল । ছোটন উপজেলার পেড়িয়া ইউনিয়নের কাজী জোড়পুকুরিয়া গ্রামের আনোয়ার হোসেন হানিফের ছেলে। হত্যাকারী সাইফুল একই ইউনিয়নের একই গ্রামের মাহবুবুল হকের ছেলে।

বিষয়ে ছোটনের পিতা: বাদী হয়ে সাইফুলকে আসামি করে নাঙ্গলকোট থানায় শিশু নির্যাতন দমন আইনের ৯ (২) ধারায় ধর্ষণ ও ধর্ষণ-হত্যা মামলা দায়ের করেন। পুলিশ বৃহস্পতিবার (১ মে) সকালে ছোটনের লাশ উদ্ধারের পর সন্দেহভাজন আসামি হিসেবে সাইফুলকে জিজ্ঞাসাবাদের জন্য থানা হেফাজতে নেয়। মামলার তদন্তকারী কর্মকর্তা থানার উপ-পরিদর্শক (এসআই) শুভ বিষয়টি নিশ্চিত করেছেন।

ছোটনের চাচা মীর হোসেন জানান, গত (৩০ এপ্রিল) বুধবার দুপুর থেকে , ছোটনকে খুঁজে না পেয়ে তার খেলাধুলার সাথীদের জিজ্ঞাসা করলে তারা জানায়, ওইদিন দুপুর একই গ্রামের মাহবুবুল হকের ছেলে সাইফুল (১৬) ছোটনকে শ্রীফলিয়া বাজারের দিকে নিয়ে যায়। এ নিয়ে সাইফুলকে জিজ্ঞাসা করলে সে জানায়, ছোটন একই গ্রামের ভূঁইয়া বাড়ির মাদ্রাসা পর্যন্ত যাওয়ার পর তার সঙ্গে আর যায়নি। পরে ওইদিন বিকেল ৫টার পর থেকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাকে না পাওয়ায় রাত ৮টার পর ছোটনের খোঁজে এলাকায় মাইকিং করা হয়।

রাতে নিখোঁজ ছোটনের বাড়িতে গ্রামবাসীসহ সাইফুলের পরিবারের অন্যান্য লোকজন আসলেও সাইফুল আসেনি। এরপর থেকেই ছোটন হত্যার ঘটনায় সবার সন্দেহের তীর সাইফুলের দিকে যায়। বৃহস্পতিবার (১ মে) সকালে সাইফুল জানায়, ছোটনের লাশ কাজী জোড়পুকুরীয়া গ্রামের মাওলানা সাইফুল ইসলামের মৎস্য প্রজেক্টের পুকুরে ভাসতে দেখেছে। পরে পরিবারের লোকজন ঘটনাস্থলে গিয়ে ছোটনের লাশ শনাক্ত করেন। এক পর্যায়ে থানায় খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

মীর হোসেন আরও জানান, আমার ভাতিজা ছোটনের শরীরের পশ্চাদ্দেশে লাল আঘাতের চিহ্ন রয়েছে। তার পরনের প্যান্ট অর্ধেক খোলা ছিল এবং শরীরে কোনো কাপড় ছিল না। যে মৎস্য প্রজেক্টের পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে, সেখানে মাত্র ৩ ফুট পানির গভীরতা রয়েছে। ৩ ফুট পানির গভীরতায় সে কীভাবে মারা যায়?

নাঙ্গলকোট থানার উপ-পরিদর্শক (এসআই) শুভ জানান, শিশু শাখাওয়াত হোসেন ছোটন হত্যার ঘটনায় তার পিতা আনোয়ার হোসেন হানিফ সাইফুলকে আসামি করে থানায় শিশু নির্যাতন দমন আইনের ৯(২) ধারায় ধর্ষণ ও ধর্ষণ-হত্যা মামলা দায়ের করেন। এ ঘটনায় সাইফুলকে আটক করা হয়। শুক্রবার (২ মে) কুমিল্লা শিশু আদালতের বিজ্ঞ ম্যাজিস্ট্রেটের নিকট সাইফুল ১৬৪ ধারায় জবানবন্দিতে শিশু ছোটনকে বলাৎকার করার পর চিৎকার করলে তাকে গলা টিপে হত্যা করে মৎস্য প্রজেক্টে ফেলে রাখার কথা স্বীকার করেছে।

এমএসএম / এমএসএম

নাজিরপুরে সার জব্দের অভিযানের পর কৃষি কর্মকর্তাকে মারধরের অভিযোগ

মিরসরাইয়ে নুরুল আমিন এমপি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

মনপুরায় হামে আক্রান্ত আট বছরের শিশু আছিয়ার মৃত্যু, পরিবারে শোকের মাতম

আশুগঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, মাসে আড়াই হাজার টাকা পাবে নারীরা।।

গলাচিপায় দুই বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার আসামি বাবুল সিকদার গ্রেপ্তার

মুকসুদপুরে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপিত

দুমকি সদর যেন ময়লার ভাগাড়, দুর্গন্ধে অতিষ্ঠ জনজীবন

বরিশালে মা ইলিশ সংরক্ষণ অভিযান : ৩০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ

বনদস্যু আলিম বাহিনীর সদস্য মেহেদী গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে কৃষি শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত

বাউফলে সরকারি কর্মকর্তাদের সাথে সেলিমা রহমান এমপির মতবিনিময় সভা

‎কুতুবদিয়ায় বিয়ের প্রলোভনে শিশুসহ রোহিঙ্গা নারী

ধুনটে আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত, অপরাধ দমন ও জননিরাপত্তায় গুরুত্ব