ঢাকা বৃহষ্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

পেকুয়ায় গ্রামীণ সড়কের বেহাল দশা


পেকুয়া প্রতিনিধি photo পেকুয়া প্রতিনিধি
প্রকাশিত: ৩-৫-২০২৫ দুপুর ৩:৫২

পেকুয়া উপজেলার সাত ইউনিয়নের বেশ কয়েকটি গ্রামীণ সড়ক দীর্ঘদিন সংস্কার না হওয়ায় স্থানীয় লোকজন চরম ভোগান্তির শিকার হয়েছে।

স্থানীয় লোকজন জানায়, টানা বৃষ্টি ও দীর্ঘদিন সংস্কারহীন সড়কগুলোর নাজুক অবস্থার সৃষ্টি হয়েছে। এ সব সড়কে গত দুই বছর আগেও স্বাভাবিক ভাবে গাড়ি চলাচল করলেও এখন অনেকটা চলাচলের অযোগ্য। 

সরেজমিনে গিয়ে জানা যায়, পেকুয়া সদরের ৭নং ওয়ার্ডের আহমদ ডিলার চৌমুহনী থেকে চড়াপাড়া সেলিমের দোকান পর্যন্ত সড়কটি ইট বিছানোর পর থেকে সড়কটি সংস্কার হয়নি। ০৬ নং ওয়ার্ডের সাবেক গুল্দী স্টেশন থেকে বারবাকিয়া ব্রীজ ও বারবাকিয়া নতুন রাস্তার মাথা হতে বারবাকিয়া সুইচ গেইট পর্যন্ত সেতু । পেকুয়া সদরের নুইন্যামোইন্যা ব্রীজ থেকে লামার ঘাটের নাশি পর্যন্ত দুই কিলোমিটার, মইয়াদিয়া থেকে সিরাদিয়া পর্যন্ত এক কিলোমিটার সড়ক, মইয়াদিয়া থেকে টেক পাড়া হয়ে জালিয়াখালী পর্যন্ত সড়ক পেকুয়া রাবার ড্যাম থেকে বটতলিয়াপাড়া পর্যন্ত টইটং ইউনিয়নের টইটং বাজার থেকে হাজিরপাড়া পর্যন্ত দুই কিলোমিটার, মগনামা ইউনিয়নের মটকাভাঙ্গা থেকে কাজী মার্কেট পর্যন্ত তিন কিলোমিটার, রাজাখালী ইউনিয়নের সবুজ বাজার থেকে বকশিয়াঘোনা পর্যন্ত দুই কিলোমিটার, পেকুয়া কাটাফাড়ি ব্রীজ থেকে সোনালী বাজার পর্যন্ত বিশেষ করে লায়ন মুজিবের বসতবাড়ির সন্নিকটে দুটি পয়েন্টে যান ও জনচলাচলের সড়কের বেহাল দশায় পরিণত হয়েছে। 

টইটং ইউনিয়নের হাজীর পাড়ার নেছার উদ্দিন জানান, আমাদের রাস্তাটি দীর্ঘদিন ধরে অবহেলিত হয়ে পড়ে রয়েছে। রাস্তাটি খানা খন্দকে পরিণত হয়েছে। সদরের ৬নং ওয়ার্ডের দিদার মেম্বারের বাড়ীর উত্তর পাশে সাবেক গুলদী ঠেক পাড়ার সাথে সংযোগ ব্রীজটি অতিমাত্রায় উচু হওয়ায় দুপাশের সংযোগ সড়কের সাথে সমতল মিলাতে না পারায় ব্যবহার করতে পারছেনা দীর্ঘ ৫বছর ধরে।

পেকুয়া সদরের নন্দীরপাড়ার বাসিন্দা কপিল উদ্দীন জানান, রাস্তার বেহাল দশার কারণে দোকানের মালামাল আনতে পারছি না। আগে রাস্তা দিয়ে গাড়ি চলাচল ছিল। বর্তমানে রাস্তাটি   প্রায় ১৮ বছর ধরে কেউ সংস্কার করতে আসেনি।

মগনামার কাজী মার্কেটের আমিন সওদাগর জানান, উজানটিয়া ও মগনামা মানুষের যোগাযোগের একমাত্র মাধ্যম এ সড়কটি। দেড় বছরে পূর্বে রাস্তার সংস্কারের কাজ শুরু হলেও বর্তমান কাজের অগ্রগতি নেই।

এ বিষয়ে পেকুয়া উপজেলা প্রকৌশলী আসিফ মাহামুদ জানান, অনেক রাস্তার উন্নয়ন বরাদ্দের জন্য মন্ত্রণালয়ে প্রস্তাবনা পাঠানো হয়েছে। বরাদ্দ পেলে কাজ শুরু করা হবে।

পেকুয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সভাপতি এম বাহাদুর শাহ্র কাছে জানতে চাইলে তিনি জানান, সংস্কার আবশ্যক কিছু রাস্তা চিহ্নিত করে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি। আশা করি প্রয়োজনীয় বরাদ্দ পেলে সংস্কার কাজ শুরু করা হবে।

এমএসএম / এমএসএম

মুকসুদপুরে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১

নেত্রকোণায় জুয়ার আসর থেকে যুবদল নেতা,ফায়ার সার্ভিস কর্মকর্তা-বিজিবি সদস্যসহ আটক-৮

সুন্দরবনের আলোচিত বনদস্যু ‘নানা ভাই' বাহিনীর ১২ সদস্য মোংলায় কোষ্টগার্ডের কাছে আত্মসমর্পণ

সিংড়ায় নিয়োগে অনিয়মের অভিযোগ, পদ স্থগিতের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

রাজশাহীর পবায় সার কেলেঙ্কারি: কৃষি কর্মকর্তার দায়িত্বহীনতা নাকি স্বজনপ্রীতি ?

রায়গঞ্জে পানি সরতেই ৫ হাজার বিঘায় চাষ, কৃষির সঙ্গে ফিরছে সরকারের রাজস্ব

আদমদীঘিতে ৩৫০ ফিট চায়না দুয়ারি জাল জব্দ

ভূরুঙ্গামারীতে শিয়াল ঠেকাতে বিদ্যুতায়িত ফাঁদ, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গরুর মৃত্যু

বাকেরগঞ্জে কাবাব এর নামে কি খাচ্ছেন আপনি এবং আপনার ফ্যামিলি

মান্দায় সড়ক সংস্কারের মান পরিদর্শনে প্রকল্প পরিচালক

৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচি ধুনটে স্কাউটদের মাঝে গাছের চারা বিতরণ

হাতিয়া তমরদ্দি ইউনিয়নে খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতা, বিজয়ীদের পুরস্কার প্রদান

ধামইরহাটে সর্বদলীয় নেতাকর্মীদের শ্রদ্ধায় উপজেলা বিএনপির সভাপতি এম এ ওয়াদুদের দাফন সম্পন্ন