ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

রাণীশংকৈলে ৩২তম বৈশাখী মেলার উদ্বোধন


মাসুদ রানা লেমন, রাণীশংকৈল photo মাসুদ রানা লেমন, রাণীশংকৈল
প্রকাশিত: ৩-৫-২০২৫ রাত ১০:৯

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল ডিগ্রী কলেজ মাঠে শনিবার (৩ মে) সন্ধ্যায় ১০ দিন ব্যাপি ৩২তম বৈশাখী মেলার উদ্বোধন করা হয়। পৌর বিএনপির সভাপতি ও মেলা কমিটির যুগ্ন আহবায়ক অধ্যাপক শাহাজাহান আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিন। গেস্ট অব অনার ছিলেন ঠাকুরগাঁও-৩ আসনের সাবেক সংসদ সদস্য জাহিদুর রহমান। 

বিশেষ অতিথি ছিলেন- ঠাকুরগাঁও জেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক জয়নাল আবেদীন, উপজেলা বিএনপির সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক আল্লামা আল ওয়াদুদ বিন নূর আলিফ, উপজেলা বিএনপির সহ-সভাপতি নূর নবী, শাহাদাত হোসেন ও মাহামুদুন নবী বিশ্বাস পান্না, প্রধান শিক্ষক ও মেলা কমিটির উপদেষ্টা ফেরদৌস আলম মানিক ও সাবেক ইউপি চেয়ারম্যান জমিরুল ইসলাম। 

এ ছাড়াও অনুষ্ঠানে মেলার সাবেক সভাপতি, কবি ও সাংবাদিক অধ্যাপক আনোয়ারুল ইসলাম, যুগ্ম আহবায়ক খলিলুর রহমান ও মুনতাসির আল মামুন মিঠু, মহিলা দলের আহ্বায়ক মনিরা বিশ্বাস, সদস্য সচিব আনারকলিসহ বিভিন্ন রাজনৈতিক-সাংস্কৃতিক নেতাকর্মী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনীতে বৈশাখের গান ও আদিবাসী নৃত্য পরিবেশন করা হয়। অনুষ্ঠান উপস্থাপনা করেন অধ্যাপক মনিরুজ্জামান মনি ও অধ্যাপক প্রশান্ত কুমার বসাক।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বৈশাখী মেলা আমাদের আবহমান বাংলার ঐতিহ্য। দীর্ঘকাল ধরে বাংলাদেশের বাঙালি জাতি এ ঐতিহ্য বিভিন্ন আচার অনুষ্ঠানের মাধ্যমে ধারণ ও পালন করে আসছে। লক্ষ্য রাখতে হবে আমাদের এ বাঙালি সংস্কৃতিতে যেন কোনো বিদেশি সংস্কৃতি  মিশে না যায়। এবার মেলায় প্রায় দু'শ স্টল স্থান পেয়েছে।

এমএসএম / এমএসএম

পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি নগেন বাঁচতে চায়

বিশ্ববিদ্যালয় ছাত্রের মোটর সাইকেল পুড়ালো বিপদগামী যুবক

ঘিওরে বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে গাছের চারা চক্ষু সেবা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভযান শুরু

গেটকিপার জসিমের বিরুদ্ধে ২৭ লাখ টাকা প্রতারণার অভিযোগ

জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ

সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন

অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ