ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

গুজরাটের মুখ্যমন্ত্রীর পদত্যাগ


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১১-৯-২০২১ বিকাল ৫:২৭

ভারতের গুজরাট রাজ্যের মুখ্যমন্ত্রী বিজয় রূপানি শনিবার পদত্যাগ করেছেন। এদিন এক সংবাদ সম্মেলনে তিনি এই ঘোষণা দিয়েছেন। ঘোষণা দেয়ার আগে তিনি রাজ্যপাল আচার্য দেবব্রতের সঙ্গে দেখা করে পদত্যাগপত্র দেন। খবর আনন্দবাজারের।

সংবাদ সম্মেলনে রূপানি বলেন, ‘সময়ের সঙ্গে সঙ্গে দায়িত্ব বদলায়। এবার দায়িত্ব যাবে অন্য কারও কাছে। আমাকে দল যে দায়িত্ব দেবে তা পালন করব।’

নরেন্দ্র মোদি এবং আনন্দীবেন প্যাটেলের পরে ফের গুজরাটের এক বিজেপি মুখ্যমন্ত্রীকে পাঁচ বছরের মেয়াদ শেষের আগেই সরতে হল। ২০১৪ সালে মোদি প্রধানমন্ত্রী হওয়ার পরে তাঁর উত্তরসূরি মনোনীত হন আনন্দীবেন। কিন্তু ২০১৬ সালের আগস্টে ইস্তফা দিয়েছিলেন তিনি। মুখ্যমন্ত্রীর দায়িত্ব পেয়েছিলেন রূপানি। তাঁর নেতৃত্বেই ২০১৭ সালের বিধানসভা ভোটে জয়ী হয়েছিল বিজেপি।

বিজেপির একটি সূত্র বলছে, জৈন সম্প্রদায়ের নেতা রূপানি বিভিন্ন সময় সংগঠনের নানা গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকলেও তিনি কখনোই ‘মজবুত জনভিত্তি সম্পন্ন’ নেতা বলে পরিচিত ছিলেন না। আগামী বছরের বিধানসভা ভোটের আগে তাঁর জায়গায় প্রভাবশালী জনগোষ্ঠীর কোনও নেতাকে দায়িত্ব দিতে চাইছেন নরেন্দ্র মোদি এবং অমিত শাহ। তাই তাঁকে পদত্যাগ করতে বলা হয়েছে।

পরবর্তী মুখ্যমন্ত্রী পদে বিদায়ী কৃষিমন্ত্রী আর সি ফালড়ু, বিজেপির রাজ্য সভাপতি সি আর পাতিল, সাবেক রাজ্য সভাপতি জিতু বাঘানি, বিদায়ী উপমুখ্যমন্ত্রী নিতিন প্যাটেলের পাশাপাশি কেন্দ্রীয় মন্ত্রী পুরুষোত্তম রুপালা এবং মনসুখ মান্ডব্যর নাম নিয়ে জল্পনা শুরু হয়েছে।

গুজরাটের কংগ্রেস নেতা হার্দিক প্যাটেল শনিবার রূপানি পদত্যাগ প্রসঙ্গে বলেন , ‘করোনার ধাক্কায় রাজ্যের অর্থনীতি ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এমন পরিস্থিতিতেও বিজেপি নেতৃত্ব গুজরাটের কথা না ভেবে রাজনৈতিক সমীকরণ মেলানোর চেষ্টা করে যাচ্ছেন।’

প্রীতি / প্রীতি

রাখাইনে বাস্তুচ্যুতদের শিবিরে বিমান হামলা, নিহত ৮

ইমরান খানের মুক্তির দাবিতে ইসলামাবাদ অভিমুখে লাখো সমর্থকের লং মার্চ

স্পেনে আগাম নির্বাচনের ডাক প্রধানমন্ত্রীর

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের সঙ্গে ভারতকে গুলিয়ে ফেললেন ট্রাম্প

মানবমস্তিষ্কের গবেষণায় চিকিৎসার নোবেল পেলেন তিন বিজ্ঞানী

বিক্ষোভে উত্তাল ফ্রান্স : ১৮ দিনে গ্রেপ্তার ৫ হাজার, পুড়েছে ২৪টি স্কুল

ব্রাজিলে নির্বাচনের প্রথম ধাপে এগিয়ে ট্রাম্পঘনিষ্ঠ ফ্লাভিও বলসোনারো

যুদ্ধের অষ্টম মাসে পদত্যাগ করলেন ইরানের তেলমন্ত্রী

পাইলট-ক্রুদের তথ্য আগেই পাঠিয়েছিল আমিরাত, ছাড়পত্র দিয়েছিল ইসরায়েলও

নথিবিহীন অভিবাসীদের বহিষ্কারে নতুন বিধিমালায় চূড়ান্ত অনুমোদন ইইউর

ইরানের সীমান্ত থেকে ১ হাজার কিলোমিটার দূরে ‘পালিয়েছে’ মার্কিন বাহিনী

ব্যাপক হামলার পরও ইয়েমেনের তাইজ শহরকে ঘিরে ফেলছে হুথিরা

ভারতে বিমানবাহিনীর হেলিকপ্টার থেকে ফেলা ত্রাণ মাথায় পড়ে বৃদ্ধ নিহত