কেরানীগঞ্জে কিশোরের গলা কাটা লাশ উদ্ধার
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের বাস্তা ইউনিয়নের রাজাবাড়ী গ্রামে গলা কাটা অবস্থায় এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম জুনায়েদ (১৫), পিতার নাম মৃত মনু মিয়া।
রবিবার (৪ মে) সকাল সাতটার দিকে বাড়ির পাশের একটি বালি ভরাট জমিতে লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পরিবারের সদস্যদের খবর দেন। পরে পরিবারের লোকজন এসে পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, কিছুদিন আগে রাজাবাড়ী গার্ডেন পার্কে ইভটিজিংয়ের একটি ঘটনার প্রতিবাদ করেছিলেন জুনায়েদ। রুহিতপুর ইউনিয়নের ধর্মসুর এলাকা থেকে আসা কিছু যুবক পার্কে এক নারীকে উত্ত্যক্ত করছিল। ঘটনাস্থলে জুনায়েদ ও তার বন্ধুরা উপস্থিত ছিলেন এবং প্রতিবাদ করলে উত্ত্যক্তকারীদের সঙ্গে বাকবিতণ্ডা হয়। বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা করা হলেও শেষ পর্যন্ত সমাধান হয়নি।
পুলিশ প্রাথমিকভাবে ঘটনাটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড হিসেবে দেখছে। তবে এটি ইভটিজিংয়ের ঘটনার প্রতিশোধ কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। বিস্তারিত জানা যাবে তদন্ত শেষ হলে।
এমএসএম / এমএসএম
এসিল্যান্ডের সাথে সাটুরিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা
হাটহাজারীতে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
জনগন বিএনপির সঙ্গেই আছে : আমানউল্লাহ আমান
সান্তাহারে র্যাবের অভিযানে ১শ বোতল ফেয়ারডিলসহ দুই নারী আটক
মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
দাগনভূঞায় ভাষা শহীদ সালাম কলেজে বায়োমেট্রিক হাজিরার শুভ উদ্বোধন
শতাব্দী বাঁধন ব্লাড ব্যাংকের উদ্যোগে ২৫০ শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়
রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত
মিরসরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
নেত্রকোণার কলমাকান্দায় অনুমোদনহীন ভবন ভাঙার কাজ শুরু
রৌমারীতে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বাষির্কী পালিত