তানোরে খাল খননে অনিয়মের অভিযোগ
রাজশাহী জেলার তানোর উপজেলার পাঁচন্দর ইউনিয়নের বিনোদপুর গ্রামে একটি খাল খননের কাজে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) এস কে এফ-এর বিরুদ্ধে। এলাকাবাসীর ভাষ্য অনুযায়ী, খালটির খনন কাজ যথাযথভাবে না করে কেবলমাত্র নিয়মরক্ষার খাতিরে অল্প পরিসরে খনন করা হচ্ছে, যার ফলে প্রকল্পটি উদ্দেশ্য অর্জনে ব্যর্থ হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, খালটির পূর্বের গভীরতা ছিল অন্তত ১০ ফুট। কিন্তু বর্তমান খননকাজে মাত্র ৪ থেকে ৫ ফুট গভীর করে খনন করা হচ্ছে, যার ফলে পানি প্রবাহ ঠিকভাবে বজায় থাকবে না। অনেকেই বলছেন, এভাবে খনন করলে খাল নয় বরং এটি যেন একটি বড়সড় ড্রেনে পরিণত হবে। তারা বলছেন, “এটা শুধু পুকুর চুরি নয়, বরং অনিয়ম আর দুর্নীতির মাধ্যমে সাগর চুরি হচ্ছে আমাদের চোখের সামনে। খালটি একসময় ছিল এলাকাবাসীর জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। বর্ষা মৌসুমে জলাবদ্ধতা নিরসন, কৃষিকাজে সেচ এবং গ্রামীণ জীবনে নানান উপকারে এই খালটি ব্যবহার হতো। কিন্তু বর্তমানে খালটির যথাযথ সংস্কার না হওয়ার কারণে তার কার্যকারিতা হারাতে বসেছে। বিষয়টি নিয়ে স্থানীয়দের অসন্তোষ তুঙ্গে। তারা বলছেন, এত বড় একটি প্রকল্প কীভাবে এতটা দায়িত্বজ্ঞানহীনভাবে বাস্তবায়ন হচ্ছে, তা তাদের বোধগম্য নয়। স্থানীয় প্রশাসনেরও কোনো তদারকি নেই বলেই মনে করছেন তারা। এনজিও এস কে এফ-এর সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে, তারা এই বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। এলাকাবাসীর পক্ষ থেকে দাবি করা হয়েছে, বিষয়টি দ্রুত তদন্ত করে প্রকৃত তথ্য উদঘাটনের পাশাপাশি দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হোক। তারা রাজশাহী জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
তদন্ত না হলে খালের ভবিষ্যৎ কী?
খালটির খনন কাজ সঠিকভাবে না হলে এটি ভবিষ্যতে সম্পূর্ণরূপে অকেজো হয়ে পড়বে, যা কেবলমাত্র স্থানীয় কৃষিকাজই নয়, বরং পরিবেশ ও জনস্বাস্থ্যেও বিরূপ প্রভাব ফেলবে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।
এমএসএম / এমএসএম
আবারও র্যাগিংয়ের শিকার, হাসপাতালে পাবিপ্রবির নারী শিক্ষার্থী
রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত
মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা
মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা
বাগেরহাটে ব্র্যাকের উদ্যোগে বিশ্ব দৃষ্টি দিবস উযযাপন, বিনামুল্যে আই ক্যাম্প পরিচলনা
পাঁচবিবিতে অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও অসহায় ব্যক্তিকে হুইল চেয়ার বিতরণ
পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ
কৃষকের জমি দখল করে মাছ চাষের অভিযোগ
নড়াইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের
রূপগঞ্জে ফরটিস গ্রুপের বিরুদ্ধে জমি দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন
ধামরাইয়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান