সমুদ্র সৈকতে প্লাস্টিক বর্জ্য পরিষ্কার চবি বিএনসিসির
কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টের প্রায় ৩৫০ মিটার এলাকা হতে প্লাস্টিক জাতীয় বর্জ্য পরিস্কার করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) বিএনসিসি সেনা শাখা।
রবিবার (৪ মে) ‘নো প্লাস্টিক নো পলিউশন, ক্লিন বিচ ক্লিন সল্যুশন’ প্রতিপাদ্য স্লোগানে এই কর্মসূচি বাস্তবায়ন করেন চবির বিএনসিসি সেনা শাখার সদস্যরা।
পরিবেশ বিষয়ক সচেতনতামূলক এই কার্যক্রমে নেতৃত্ব দেন ক্যাডেট সিইউও মো. আশরাফুল ইসলাম। তত্বাবধানে ছিলেন ২/লে প্রফেসর ড. বায়জিদ মাহমুদ খাঁন (বিএনসিসিও) এবং ২/লে প্রফেসর ড. ইসমাইল হোসেন।
সিইউও মো. আশরাফুল ইসলাম বলেন, আমরা বিভিন্ন স্থানে ভ্রমণে গেলে মনের অজান্তেই অনেক অপচনশীল বর্জ্য বিশেষত প্লাস্টিক জাতীয় বর্জ্য ফেলে পরিবেশকে দূষিত করি। এ বিষয়ে সচেতনতা তৈরির লক্ষ্যে আমাদের এই আয়োজন। আমাদের সকল সদস্যদের প্রচেষ্টায় বর্জ্য পরিস্কার কর্মসূচি গ্রহণ করেছি।
২/লে প্রফেসর ড. ইসমাইল হোসেন (বিএনসিসিও) বলেন, চবির বিএনসিসি সেনা শাখা কক্সবাজারে পিকনিকে গিয়ে প্লাস্টিক জাতীয় বর্জ্য পরিষ্কার করে। সদস্যরা আশেপাশের এলাকায় যত্রতত্রে ফেলা বিভিন্ন প্লাস্টিক বর্জ্য সংগ্রহ করেন এবং সবাইকে এ বিষয়ে সচেতন থাকতে উদ্বুদ্ধ করেছেন। এটি অবশ্যই প্রশংসনীয় কাজ।
তিনি আরো বলন, প্লাস্টিক বর্জ্য সমুদ্রে ফেলানোয় সমুদ্রের জীববৈচিত্র্য আজ ধ্বংসের মুখে। আমরা এখনই সচেতন না হলে পুরো মানবজাতি বিপর্যয়ের সম্মুখীন হবেন।
এমএসএম / এমএসএম
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ
রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার
দেশীয় প্রজাতির মাছের সংকটে আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা