ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

মাগুরায় অনুর্ধ-১৪ সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির শুভ উদ্বোধন


মাগুরা প্রতিনিধি photo মাগুরা প্রতিনিধি
প্রকাশিত: ৫-৫-২০২৫ দুপুর ৪:১৫

ক্রিয়া পরিদপ্তরের ২০২৪-২৫ সালের বার্ষিক কর্মসূচির অংশ হিসেবে মাগুরায় শুরু হয়েছে অনুর্ধ-১৪ সাঁতার প্রশিক্ষণ। আজ সকাল সাড়ে ১১টায় মাগুরা সরকারি বালক উচ্চবিদ্যালয় মাঠে এই প্রশিক্ষণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরার জেলা প্রশাসক মোহাম্মদ অহিদুল ইসলাম। তিনি বলেন, শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশে ক্রীড়া কার্যক্রম অপরিহার্য। বিশেষ করে সাঁতার একদিকে যেমন আত্মরক্ষার হাতিয়ার, তেমনি সুস্থ জীবনের চাবিকাঠিও। তিনি আরও বলেন, এই প্রশিক্ষণ থেকে অংশগ্রহণকারীরা যেমন সাঁতার শিখবে, তেমনি তাদের মধ্যে শৃঙ্খলা, আত্মবিশ্বাস এবং নেতৃত্বের গুণাবলি গড়ে উঠবে।

শিক্ষা অফিসার আলমগীর হোসেন তার বক্তব্যে জানান, ক্রীড়া ও শিক্ষার সমন্বয়ে শিক্ষার্থীদের সামগ্রিক বিকাশ নিশ্চিত করা সম্ভব। তিনি প্রশিক্ষণার্থীদের নিয়মিত অংশগ্রহণ এবং অভিভাবকদের সহযোগিতা কামনা করেন।

মাগুরা জেলা ক্রীড়া অফিসার অনামিকা দাশ  জানান, এই সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে জেলার বিভিন্ন স্কুলের প্রতিভাবান শিশুদের খুঁজে বের করা হবে এবং ভবিষ্যতে তাদের জাতীয় পর্যায়ে তুলে ধরার চেষ্টা করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্থানীয় ক্রীড়া সংগঠক, বিভিন্ন স্কুলের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, অভিভাবক ও প্রশিক্ষণার্থীরা। অনুষ্ঠানের শেষভাগে অংশগ্রহণকারী শিশুদের পরিচয় করিয়ে দেওয়া হয় এবং প্রশিক্ষণের সময়সূচি ঘোষণা করা হয়।

এই কর্মসূচির মধ্য দিয়ে মাগুরার শিশু-কিশোরদের ক্রীড়া অঙ্গনে আরও একধাপ অগ্রসর হওয়ার পথ তৈরি হলো।

এমএসএম / এমএসএম

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার