ঢাকা মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬

মধুখালীতে কৃষি ব্যাংকের রেমিট্যান্স উৎসব: বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ


মফিজুর রহমান মুবিন, মধুখালি photo মফিজুর রহমান মুবিন, মধুখালি
প্রকাশিত: ৫-৫-২০২৫ বিকাল ৫:৯

বাংলাদেশ কৃষি ব্যাংক কর্তৃক আয়োজিত “রেমিট্যান্স উৎসব-২০২৫” এর তৃতীয় পর্বের পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে ফরিদপুরের মধুখালীতে। সোমবার (৫ মে) বিকেল ৩টায় মধুখালী কৃষি ব্যাংক শাখা প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মধুখালী কৃষি ব্যাংক শাখার ব্যবস্থাপক মুহাম্মদ শফিকুর রহমান।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি ব্যাংক ফরিদপুর বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক মোহাম্মদ মঈনুল ইসলাম।

এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—কৃষি ব্যাংকের প্রধান শাখার আন্তর্জাতিক ও হিসাব মহাবিভাগের মহাব্যবস্থাপক মোঃ মোস্তাফিজুর রহমান ফরেন রেমিট্যান্স ম্যানেজমেন্ট বিভাগের উপ-মহাব্যবস্থাপক মোঃ আতিকুর রহমান ফরিদপুর আঞ্চলিক কার্যালয়ের মূখ্য আঞ্চলিক ব্যবস্থাপক মোঃ আব্দুর রশীদ মোল্যা।

অনুষ্ঠানে সারা দেশের বিভিন্ন কৃষি ব্যাংক শাখা থেকে রেমিট্যান্স প্রেরণকারীদের মধ্যে লটারির মাধ্যমে নির্বাচিত ৬১ জন বিজয়ীর মাঝে পুরস্কার বিতরণ করা হয়। প্রথম পুরস্কার হিসেবে একটি ফ্রিজ বিজয়ী রূপালী আক্তারের হাতে তুলে দেওয়া হয়।

বক্তারা বলেন, "প্রবাসীদের বৈধ পথে রেমিট্যান্স পাঠাতে উৎসাহ দিতেই কৃষি ব্যাংকের এ আয়োজন। এতে প্রবাসীরা যেমন উপকৃত হচ্ছেন, তেমনি দেশের অর্থনীতিও হচ্ছে লাভবান।"অনুষ্ঠানে ব্যাংকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও সেবা গ্রহীতারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ কৃষি ব্যাংক ভবিষ্যতেও এমন উৎসব চালিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন আয়োজকরা।

এমএসএম / এমএসএম

লাকসামে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের উদ্যোগে বাঁশখালীতে ত্রাণ বিতরণ

বাগেরহাটে জালে আটকা পড়া বিশাল অজগর আটক, পরে সুন্দরবনে অবমুক্ত

লাকসামে বিশ্ব জনসংখ্যা দিবস ২০২৬ পালিত

মান্দায় মহিলাদল নেত্রীর ক্ষমতায় কাটা হচ্ছে সরকারি রাস্তার দুই শতাধিক গাছ

খুলনায় ৬০৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ শূন্য

আদমদীঘি মাধ্যমিক শিক্ষা অফিসের চোরাই মালামাল উদ্ধার, গ্রেপ্তার-২

কুড়িগ্রামে ৯০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ, জরিমানা

ঝিনাইদহে চাঁদাবাজির অভিযোগে যুবদল নেতাকে ফাঁসানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন

পটুয়াখালীতে এক হাতে ছাতা, অন্য হাতে কলম, বৃষ্টির মধ্যেই পরীক্ষা দিলেন শিক্ষার্থীরা

বন্যা দুর্গতদের পাশে দাঁড়ালো ইউপিডিএফ গণতান্ত্রিক

ধামইরহাটে বিজিবি'র অভিযানে নেশার সিরাফ উদ্ধার

মাগুরা সদর হাসপাতালে বিশুদ্ধ পানির ফিল্টার স্থাপন, রোগী-স্বজনদের স্বস্তি

কুমিল্লায় জলাবদ্ধতার মধ্যেও থেমে নেই পরীক্ষা, নৌকায় চড়ে কেন্দ্রে শিক্ষার্থীরা