ঢাকা বৃহষ্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

পেকুয়ায় নদী দখলকারীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন


পেকুয়া প্রতিনিধি photo পেকুয়া প্রতিনিধি
প্রকাশিত: ৫-৫-২০২৫ বিকাল ৫:১২

পেকুয়ায় টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবিতে ও বেড়িবাঁধের পাশে নদী দখল করে স্থাপনা তৈরী করে পরিবেশ ধ্বংসকারীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন করছে মেহেরনামার স্থানীয় বাসিন্ধারা। সোমবার দুপুরে পেকুয়া সদর ইউনিয়নের মেহেরনামা বেড়িবাঁধের উপর দাড়িয়ে স্থানীয়রা এই মানববন্ধন করেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন, বারবাকিয়া কামিল মাস্ট্রার্স মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা ইমতিয়াজ উদ্দিন।
এসময় তিনি বলেন, নদীর পাশ দখল করে নানান স্থপনা তৈরী করে নদীর গতিপথ পরিবর্তন করা হয়েছে। যার ফলে বেড়িবাঁধ আজ হুমকির মুখে। প্রতিবছর বন্যা হয় এখানে। আমরা চাই নদীর জায়গায় করা সব অবৈধ স্থাপনা উচ্ছেদ হোক।

্এতে আরো বক্তব্য রাখেন, স্থানীয় বাসিন্দা আকবর আহম্মদ, আবু ওমর মেহেরী, রিয়াজ উদ্দিনসহ আরো অনেকে।
এসময় তারা বলেন, মেহেরনামার বেড়িবাঁধ দীর্ঘদিন ধরে অরক্ষিত। এখন কিছুটা সংস্কার হলেও স্থানীয় নদী দখলকারী আজিজুর রহমান সিন্ডিকেটের কারনে তা বাধাগ্রস্থ হচ্ছে। এখানকার পরিবেশ প্রকৃতি নষ্ট হচ্ছে। তারা সকল নদী দখলও দুষণকারীদের আইনের আওতায় আনার জোর দাবি জানান। এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এদিকে জানা যায়, মেহেরনামায় নদীর পাশ দখল করে অবৈধভাবে গড়ে উঠা পরিবেশ ধ্বংসকারী আজিজ পোল্টির বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরে লিখিত অভিযোগ দিয়েছেন। তারা সরকারের প্রতি এই পরিবেশ ধ্বংসকারীর বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জোর দাবি জানান।  

এমএসএম / এমএসএম

মুকসুদপুরে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১

নেত্রকোণায় জুয়ার আসর থেকে যুবদল নেতা,ফায়ার সার্ভিস কর্মকর্তা-বিজিবি সদস্যসহ আটক-৮

সুন্দরবনের আলোচিত বনদস্যু ‘নানা ভাই' বাহিনীর ১২ সদস্য মোংলায় কোষ্টগার্ডের কাছে আত্মসমর্পণ

সিংড়ায় নিয়োগে অনিয়মের অভিযোগ, পদ স্থগিতের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

রাজশাহীর পবায় সার কেলেঙ্কারি: কৃষি কর্মকর্তার দায়িত্বহীনতা নাকি স্বজনপ্রীতি ?

রায়গঞ্জে পানি সরতেই ৫ হাজার বিঘায় চাষ, কৃষির সঙ্গে ফিরছে সরকারের রাজস্ব

আদমদীঘিতে ৩৫০ ফিট চায়না দুয়ারি জাল জব্দ

ভূরুঙ্গামারীতে শিয়াল ঠেকাতে বিদ্যুতায়িত ফাঁদ, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গরুর মৃত্যু

বাকেরগঞ্জে কাবাব এর নামে কি খাচ্ছেন আপনি এবং আপনার ফ্যামিলি

মান্দায় সড়ক সংস্কারের মান পরিদর্শনে প্রকল্প পরিচালক

৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচি ধুনটে স্কাউটদের মাঝে গাছের চারা বিতরণ

হাতিয়া তমরদ্দি ইউনিয়নে খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতা, বিজয়ীদের পুরস্কার প্রদান

ধামইরহাটে সর্বদলীয় নেতাকর্মীদের শ্রদ্ধায় উপজেলা বিএনপির সভাপতি এম এ ওয়াদুদের দাফন সম্পন্ন