তানোরে পুকুরে ডুবে ২ শিশুর মৃ’ত্যু
রাজশাহীর তানোরে পৃথক পৃথক স্থানে পুকুরে ডুবে ২ শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এক জনের নাম নাবিল হোসেন (২) তিনি তানোর উপজেলার কামারগাঁ ইউপির পারিশো গ্রামের দেলোয়ার হোসেন দেলুর পুত্র।
গতকাল সোমবার বেলা সাড়ে ১২টার দিকে ওই শিশুটি বাড়ির গেটে খেলছিলো সকলের অগোচরে বাড়ির গেটের সামনের ছোট পুকুরের পানিতে পরে যায়।পরে পরিবারের লোকজন টের পেয়ে শিশুটি উদ্ধার করে তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করে মর্মে জানা যায়।
অপরদিকে, গতকাল সোমবার সাড়ে ১১টার দিকে তানোর পৌর এলাকার আমশো গ্রামের নাজমুল হাসানের ২ বছরের পুত্র তৌফিকুল ইসলাম তাওরাত নামের অপর এক শিশু বাড়ির সামনের পুকুরে ডুবে মৃত্যু বরণ করেছেন। পুলিশ ও পরিবারের লোকজনের সাথে কথা বলে জানা গেছে, বেলা সাড়ে ১১টার সময় শিশুটি বাড়ির বাইরের খলিয়ানে খেলাধুলা করার সময় শিশুটি সকলের অগোচরে বাড়ির গেটের সামনের পুকুরের পানিতে পরে যায়। পরে পরিবারের লোকজন টের পেয়ে তাকে উদ্ধার করে তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথেই শিশুটির মৃত হয়।
তানোর থানার অফিসার ইনচার্জ ওসি আফজাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শিশু ২টিকে দাফনের অনুমতি দেয়া হয়েছে।
এমএসএম / এমএসএম
আবারও র্যাগিংয়ের শিকার, হাসপাতালে পাবিপ্রবির নারী শিক্ষার্থী
রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত
মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা
মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা
বাগেরহাটে ব্র্যাকের উদ্যোগে বিশ্ব দৃষ্টি দিবস উযযাপন, বিনামুল্যে আই ক্যাম্প পরিচলনা
পাঁচবিবিতে অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও অসহায় ব্যক্তিকে হুইল চেয়ার বিতরণ
পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ
কৃষকের জমি দখল করে মাছ চাষের অভিযোগ
নড়াইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের
রূপগঞ্জে ফরটিস গ্রুপের বিরুদ্ধে জমি দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন
ধামরাইয়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান