সোনারগাঁয়ে জোর পূর্বক জমি দখলের অভিযোগ
নামজারী, জমাভাগ ও নিয়মিত খাজনা পরিশোধ করেও নিজ সম্পত্তির ১৮ শতাংশ জায়গার দখল পাচ্ছেনা নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার হোসেনপুর এলাকার দুখাই মিয়া নামে এক ব্যক্তি। ভূক্তভোগী দুখাই মিয়ার অভিযোগ, হোসেনপুর মৌজায় পৈত্রিক ওয়ারিশ সূত্রে সি,এস ও এস,এ ১৬৫ এবং আর, এস ১৮৫ দাগে রেকডিও মালিক ১৮ শতাংশ জায়গা রয়েছে। দীর্ঘদিন ধরে তার জায়গা জোর পূর্বক দখল করে আছেন হোসেনপুর এলাকার বাদল গং। অবৈধ দখলদার বাদল গংয়ের লোকজন অনেক প্রভাবশালী হওয়ায় গ্রাম্য সালিস বৈঠক, আইন আদালত কিছুই তোয়াক্কা করেনা তারা। নিজ সম্পত্তি রক্ষায় স্থানীয় বহু গন্যমান্য ব্যক্তিদের দ্বারস্থ হলেও বাদল গংয়ের লোকজন অনেক প্রভাবশালী হওয়ায় তাদের ভয়ে কেউ এগিয়ে আসেনি। জোর পূর্বক দখলে নেওয়া সম্পত্তির দখল ফিরে পেতে এবং প্রভাবশালী ব্যক্তিদের উচ্ছেদের জন্য ২০২৩ সালে নারায়ণগঞ্জ জেলা জজ আদালতে একটি মামলা দায়ের করেন তিনি। এরই ধারাবাহিকতায় প্রতিপক্ষ বাদল গংয়ের বিরুদ্ধে ৩১/১০/২০২৪ ইং তারিখে অস্থায়ী নিষেধাজ্ঞা জারী করেন আদালত। সম্প্রতি প্রতিপক্ষ বাদল গংয়ের লোকজন আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণ করার পায়তারা করছে। এবিষয়ে দুখাই মিয়ার ছেলে জনি মিয়া বাদী হয়ে সোনারগাঁ থানায় দুটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে জনি মিয়া উল্লেখ্য করেন, তার প্রতি পক্ষ বাদল, দেলু, মাহিল, চুন্নু, চঞ্চলসহ অজ্ঞাত আরো ৫/৭ জন মিলে দা, চাপাতি, ছুরি, লোহার রড, হকিষ্টিক, লাঠিসোটা নিয়ে তাহার বাড়ীতে প্রবেশ করে স্থাপনা নির্মাণ করার চেষ্টা করে। এসময় বাধা দিতে গেলে বাদল গংয়ের লোকজন তাকে মেরে লাশ গুম করার হুমকি প্রদান করেন। পরে স্থানীয় লোকজন ঘটনাস্থলে উপস্থিত হলে প্রতি পক্ষের লোকজন তাকে হত্যার হুমকি দিয়ে চলে যায়। এবিষয়ে জনি মিয়া জানান, নিজেদের সম্পত্তি রক্ষায় আদালত ও থানা পুলিশের দ্বারস্থ হওয়ায় বিভিন্ন সময় নানা ভাবে হুমকির শিকার হয়ে নিরাপত্তাহীনতায় রয়েছি। বাদল গংয়ের লোকজন অনেক প্রভাবশালী হওয়ায় তাদের বিরুদ্ধে এলাকাবাসী ভয়ে কেউ কথা বলেনা।
এমএসএম / এমএসএম
নেত্রকোণার মদনে মাদক সেবনের অভিযোগে পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদকসহ আটক-৪
ধনবাড়ীতে প্রতিবন্ধীদের আত্মকর্মসংস্থানে বিনামূল্যে প্রশিক্ষণ
আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান অনুষ্ঠিত
উজিরপুরে পূজামণ্ডপ পরিদর্শনে বরিশাল রেঞ্জ ডিআইজি: ‘দুষ্কৃতকারীদের কোনো ধর্ম নেই, প্রতিহতে পুলিশ প্রস্তুত’
ভোলার বাংলাবাজার কলেজে প্রথম বর্ষের নবীনবরণ ও বৃত্তি প্রদান অনুষ্ঠান
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
মাদারীপুরে মুক্তমঞ্চের সামনে একাধিক ককটেল বিস্ফোরণ
নওগাঁর আত্রাইয়ে বজ্রপাত রোধে আনসার-ভিডিপির আড়াই কিলোমিটার সড়কে ২ হাজার ৫০০ তালবীজ রোপণ
বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণ
অন্ধকার সড়কে আলোর ব্যবস্থা করলেন প্রবাসী বাবুল খন্দকার
পিরোজপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৬ পালন
কুড়িগ্রামে নিষিদ্ধ হাইড্রোলিক হর্ন জব্দ, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা