ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

বিশ্বে একদিনে কমেছে সংক্রমণ ও মৃত্যু


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২-৯-২০২১ সকাল ৯:৩২

বিশ্বে গত একদিনে করোনায় আক্রান্ত হয়েছেন ৪ লাখ ৫১ হাজার ৪৫১ জন। মারা গেছেন ৭ হাজার ৭০৯ জন। নতুন করে সুস্থ হয়েছেন চার লাখ ৫০ হাজার ৩৯৫ জন।গতদিনের পরিসংখ্যান থেকে দেখা যায় বিশ্বে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা কমেছে ১ লাখ ৪৯ হাজার ২৭১ জন এবং মৃতের সংখ্যা কমেছে ১ হাজার ৫২০ জন।

ওয়ার্ল্ডোমিটারের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বজুড়ে করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪৬ লাখ ৩৮ হাজার ৫০২ জনে। এ সময়ে বিশ্বব্যাপী শনাক্ত হয়েছেন ২২ কোটি ৫০ লাখ ৯৯ হাজার ৮৫৫ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ২০ কোটি ১৬ লাখ ৩৩ হাজার ৩৯০ জন।

গতদিনের মতো শনিবারও করোনায় সর্বোচ্চ আক্রান্ত ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। এই দিন দেশটিতে এ রোগে আক্রান্ত হয়েছেন ৭১ হাজার ২৭৭ জন এবং মৃত্যু হয়েছে ৭১৮ জনের।

শনিবার যুক্তরাষ্ট্র ব্যতীত অন্যান্য যেসব দেশে করোনায় নতুন আক্রান্ত রোগী ও মৃত্যুতে উচ্চহার লক্ষ্য করা গেছেন সে দেশসমূহ হলো – ভারত (নতুন আক্রান্ত ৩১ হাজার ৩৯১ , মৃত্যু ৩৩৮), যুক্তরাজ্য (নতুন আক্রান্ত ২৯ হাজার ৫৪৭ , মৃত্যু ১৫৬), তুরস্ক (নতুন আক্রান্ত ২২ হাজার ৯২৩ , মৃত্যু ২৫৯), ফিলিপাইন (নতুন আক্রান্ত ২৬ হাজার ৩০৩, মৃত্যু ৭৯), মালয়েশিয়া (নতুন আক্রান্ত ১৯ হাজার ৫৫০, মৃত্যু ৫৯২) এবং রাশিয়া (নতুন আক্রান্ত ১৮ হাজার ৮৯১, মৃত্যু ৭৯৬)।

বিশ্বে বর্তমানে সক্রিয় করোনা রোগী আছেন ১ কোটি ৮৮ লাখ ২৭ হাজার ২৫৪ জন। এই রোগীদের মধ্যে মধ্যে করোনার মৃদু উপসর্গ বহন করছেন ১ কোটি ৮৭ লাখ ২৩ হাজার ৮২৪ জন এবং গুরুতর অসুস্থ অবস্থায় আছেন ১ লাখ ৩ হাজার ৪৩০ জন।

এছাড়া, শনিবার করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ৪ লাখ ৪৯ হাজার ১০২ জন। আগের দিন শুক্রবার এই সংখ্যা ছিল ৫ লাখ ৫০ হাজার ৩৬১ জন।

ওয়ার্ল্ডোমিটার্সের পরিসংখ্যান বলছে, মহামারি শুরুর পর থেকে এ পর্যন্ত বিশ্বজুড়ে করোনায় আক্রান্ত হয়েছেন মোট ২২ কোটি ৫০ লাখ ৬৬ হাজার ৬৬৯ জন এবং মারা গেছেন মোট ৪৬ লাখ ৩৭ হাজার ৫৬২ জন।

এ পর্যন্ত বিশ্বজুড়ে করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠেছেন মোট ২০ কোটি ১৬ লাখ ১ হাজার ৮৫৩ জন।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহরে বিশ্বের প্রথম করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়। করোনায় প্রথম মৃত্যুর ঘটনাও ঘটেছিল চীনে। তারপর অত্যন্ত দ্রুতগতিতে বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়তে শুরু করে প্রাণঘাতী এই ভাইরাসটি। পরিস্থিতি সামাল দিতে ২০২০ সালের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি অবস্থা জারি করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

প্রীতি / প্রীতি

রাখাইনে বাস্তুচ্যুতদের শিবিরে বিমান হামলা, নিহত ৮

ইমরান খানের মুক্তির দাবিতে ইসলামাবাদ অভিমুখে লাখো সমর্থকের লং মার্চ

স্পেনে আগাম নির্বাচনের ডাক প্রধানমন্ত্রীর

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের সঙ্গে ভারতকে গুলিয়ে ফেললেন ট্রাম্প

মানবমস্তিষ্কের গবেষণায় চিকিৎসার নোবেল পেলেন তিন বিজ্ঞানী

বিক্ষোভে উত্তাল ফ্রান্স : ১৮ দিনে গ্রেপ্তার ৫ হাজার, পুড়েছে ২৪টি স্কুল

ব্রাজিলে নির্বাচনের প্রথম ধাপে এগিয়ে ট্রাম্পঘনিষ্ঠ ফ্লাভিও বলসোনারো

যুদ্ধের অষ্টম মাসে পদত্যাগ করলেন ইরানের তেলমন্ত্রী

পাইলট-ক্রুদের তথ্য আগেই পাঠিয়েছিল আমিরাত, ছাড়পত্র দিয়েছিল ইসরায়েলও

নথিবিহীন অভিবাসীদের বহিষ্কারে নতুন বিধিমালায় চূড়ান্ত অনুমোদন ইইউর

ইরানের সীমান্ত থেকে ১ হাজার কিলোমিটার দূরে ‘পালিয়েছে’ মার্কিন বাহিনী

ব্যাপক হামলার পরও ইয়েমেনের তাইজ শহরকে ঘিরে ফেলছে হুথিরা

ভারতে বিমানবাহিনীর হেলিকপ্টার থেকে ফেলা ত্রাণ মাথায় পড়ে বৃদ্ধ নিহত