গাছের ঢাল কাটা নিয়ে ঝগড়া, প্রতিবেশীর লাটির আঘাতে বৃদ্ধার মৃত্যু
নোয়াখালীর সেনবাগে গাছের ঢাল কাটাকে কেন্দ্র করে আবুল কাশেম নামে (৬৫) এক বৃদ্ধাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে কয়েকজন প্রতিবেশীর বিরুদ্ধে।।
বুধবার (৭ মে) সকাল পৌনে ৬টার দিকে উপজেলার কেশারপাড় ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের কেশারপাড় দক্ষিণ পাড়া ক্লাবঘর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত কাশেম একই ওয়ার্ডের মৃত আবুল হাশেমের ছেলে।
পুলিশ ও নিহতের পরিবার জানান, কাশেমের তিন মেয়ে, সবাই বিবাহিত, কোন ছেলে নেই। তিনি স্ত্রী নিয়ে একা বসবাস করতেন। এ কারণে প্রতিবেশী সোলেমান মোল্লা বাড়ির হানিফ ও তার ভাইয়েরা কাশেমের সাথে গায়ের জোর দেখিয়ে চলত। গতকাল মঙ্গলবার বিকেলের দিকে কাশেমের বাড়ির আম গাছের ঢাল তার সীমানার বাহিরে গেছে বলে জানায় হানিফ। ওই সময় গাছের ঢালকাটা নিয়ে কাশেমের সাথে হানিফের কথা কাটাকাটি হয়। বুধবার সকাল পৌনে ৬টার দিকে ফজরের নামাজ শেষে রাস্তায় হাঁটতে বের হয় কাশেম। তখন ঢাল কাটা নিয়ে বিরোধের জের ধরে হানিফসহ তার ভাই মিঠু, হোরণ ও টিটু কাশেমকে বেধড়ক পিটিয়ে গুরুত্বর আহত অবস্থায় রাস্তায় পেলে যায়। একপর্যায়ে তার কান দিয়ে রক্ত বের হয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
বিষয়টি নিম্চিত করে সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, গাছের ঢাল কাটাকে কেন্দ্র করে বৃদ্ধাকে পিটিয়ে হত্যার অভিযোগ পেয়েছি। সকাল বেলা মারধর করছে। কোন ভাবে আহত হয়েছে, বয়স্ক মানুষ। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোসণা করে। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এমএসএম / এমএসএম
দাউদকান্দিতে ১২০ কেজি গাঁজা উদ্ধার, এক্স নোহাসহ গ্রেপ্তার ২
বরগুনায় বাসে অভিযান, ১ হাজার পিস ইয়াবাসহ আটক ১
তেঁতুলিয়ায় অপপ্রচার ও মানহানির প্রতিবাদে বিএনপি নেত্রীর সংবাদ সম্মেলন
মৃত্যুর আগে হুমকির বার্তা, সাভারে কিশোরীর মৃত্যু ঘিরে নানা প্রশ্ন
কুড়িগ্রামে ৪ জামায়াত নেতাদের বিরুদ্ধে মানববন্ধন
শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল ফুটবলে জয় পেয়েছে চট্টগ্রাম রেলওয়ে হাসপাতাল কলোনি উচ্চ বিদ্যালয়
চন্দনাইশে এসিল্যান্ডের বিরুদ্ধে দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগে সংবাদ সম্মেলন
শালিখায় ৫ বছরের শিশুকে শ্লীলতাহানির অভিযোগ, আটক ১
শ্যামনগরে কৃষকের হাঁস-মুরগির ঘর থেকে অজগর সাপ উদ্ধার
টঙ্গীতে স্যাগ ফ্যাশনের শ্রমিকদের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল লেখা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
টুঙ্গিপাড়ায় কোর রোড নেটওয়ার্ক ও সড়ক অগ্রাধিকার নির্ধারণে এলজিইডির কর্মশালা
পটিয়ায় সাবেক ছাত্রদল নেতার বিরুদ্ধে বৃদ্ধা-নাতনিকে পিটিয়ে জখমের অভিযোগ