ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

সকালের সময়-এ সংবাদ প্রকাশের পর আলোচিত ‘অপরিকল্পিত’ সেতুর নির্মাণ কাজ বন্ধ


বালাগঞ্জ প্রতিনিধি photo বালাগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ৭-৫-২০২৫ দুপুর ৪:৬

সিলেট-সুলতানপুর-বালাগঞ্জ সড়কের বালাগঞ্জ সদর ইউনিয়নের রহমতপুর-গহরমলি এলাকায় ফতুরখাড়া ‘নামকস্থানে’ হাওরাঞ্চলে নৌপথ বন্ধ করে ‘অপরিকল্পিত’ নিচু সেতুর নির্মাণ কাজ বন্ধের নির্দেশ দেয়া হয়েছে। নতুন করে নকশা অনুমোদন করে সেতু ৩ফুট উঁচু করা হবে। প্রত্রিকায় সংবাদ প্রকাশের পর সওজ’র ডিজাইন বিভাগ-২ এর প্রকৌশলী মো. গোলাম মোস্তফা ৬মে বিকেলে সরজমিন সেতু পরিদর্শন করেন। এসময় প্রতিবাদী স্থানীয় বাসিন্দারা ‘অপরিকল্পিত’ নিচু সেতু নির্মাণে নৌপথ বন্ধসহ বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। পরিদর্শনকালে সওজ সিলেটের নির্বাহী প্রকৌশলী আমির হোসেন, বালাগঞ্জের এসিল্যান্ড সরকার মামুনুর রশিদ, বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি শামীম আহমদ, সহ-সভাপতি মো. আব্দুস শহিদ, কোষাধ্যক্ষ জাকির হোসেন, সদস্য আবুল কাশেম অফিক, পশ্চিম গৌরীপুর ইউপির সাবেক চেয়ারম্যান লুৎফুর রহমান, রাজনীতিবিদ মাসুক মিয়া ও স্থানীয় কয়েকটি গ্রামের বাসিন্দারা উপস্থিত ছিলেন। 
এবিষয়ে সওজ’র ডিজাইন বিভাগ-২এর প্রকৌশলী মো. গোলাম মোস্তফা বলেন, হাওরাঞ্চল বিবেচনায় সেতু নিচু হয়ে গেছে। নকশা পরিবর্তন করে এটির উচ্চতা আরো অন্তত ৩ ফুট বৃদ্ধি করা হবে। সওজ সিলেটের নির্বাহী প্রকৌশলী আমির হোসেন, ২০১৯ সালের নকশা অনুযায়ী সেতুর নির্মাণ কাজ করা হচ্ছে। স্থানীয় উপকারভোগীদের সুবিধার্থে নতুন নকশা অনুমোদন করে সেতু উঁচু করা হবে। আপাতত নির্মাণ কাজ বন্ধ থাকবে। এনিয়ে কয়েকটি জাতীয় ও স্থানীয় পত্রিকায় সংবাদ প্রকাশ হয়। ওই স্থানে পুরনো স্টিলের সেতুর পাশে নতুন করে এই সেতু নির্মিত হচ্ছে। সাড়ে ১৬কোটি টাকা ব্যয়ে দরপত্র আহবানের মাধ্যমে সেতু নির্মাণের কাজ পায় ‘জন জেবি’ নামের তিনজনের অংশীদারিত্বের যৌথ ঠিকাদারি প্রতিষ্ঠান।
এদিকে, সেতু উঁচু করা না হলে নির্মাণ কাজ বন্ধ করতে হবে এই দাবিতে স্থানীয়রা জোরালো আন্দোলনের হুঁশিয়ারি দিয়ে ছিলেন।

এমএসএম / এমএসএম

সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির

মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ

সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার

সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার

আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা

সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন

জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার

ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান

তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত

স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও

রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার