ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

ভারত-পাকিস্তান গোলোযোগের সুযোগ নিলো বিএসএফ


আল-মামুন,খাগড়াছড়ি photo আল-মামুন,খাগড়াছড়ি
প্রকাশিত: ৭-৫-২০২৫ বিকাল ৫:৫

খাগড়াছড়ির পানছড়ি অরক্ষিত সীমান্ত এলাকা দিয়ে ভারতীয় মুসলিম ৭৯ জন নাগরিকরা বাংলাদেশে পুশইন করার অভিযোগ উঠেছে ভারতীয় বিএসএফ এর বিরুদ্ধে। 

বুধবার (৭ মে ২০২৫) আনুমানিক ভোর ৫ টায় ৪০ বিজিবি, খেদাছড়া ব্যাটালিয়নের আওতাধীন বেলছড়ি বিওপি ও শান্তিপুর বিওপি এর মাঝামাঝি স্থান দিয়ে ২৭ জন ভারতীয় (গুজরাট রাজ্যের) মুসলিম নাগরিক। তারা মাটিরাঙ্গা উপজেলার গোমতি ইউনিয়নের শান্তিপুর ও হাজীপাড়া এলাকায় প্রবেশ করে।

এদিকে-যামিনী পাড়ার ২৩ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন তাইন্দং বিওপি’র সীমান্তবর্তী এলাকা দিয়ে ২২ জন ভারতীয় (গুজরাট রাজ্যের) মুসলিম নাগরিক মাটিরাঙ্গা অনুপ্রবেশ করে বলে জানা যায়। এছাড়াও খাগড়াছড়ির ৩২ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন রুপসেনপাড়া বিওপি’র সীমান্তবর্তী এলাকা দিয়ে ৩০ জন ভারতীয় (গুজরাট রাজ্যের) মুসলিম নাগরিক পানছড়ি উপজেলায় অনুপ্রবেশ করে বলে জানা যায়।

এসব নাগরিকদের পূর্ব পুরুষরা বাংলাদেশী নাগরিক ছিলেন এমন অজুহাত দেখিয়ে তাদেরকে বাংলাদেশে অনুপ্রবেশ করানো হচ্ছে বলে সূত্র জানান। বাংলাদেশে যারা অনুপ্রবেশ করেছে তাদের সাথে আরও ৪০০ থেকে ৫০০ জন ভারতীয় মুসলিম বিএসএফের তত্ত্বাবধানে রয়েছে বলে জানা যায়। 

বিএসএফ তাদেরকে খেদাছড়া, যামিনীপাড়া, খাগড়াছড়ি ও পানছড়ি সীমান্তবর্তী এলাকা দিয়ে বাংলাদেশে পুশইন করা হতে পারে বলে ধারনা করা হচ্ছে । এ ভারতীয় মুসলিম নাগরিকদের বাংলাদেশে অনুপ্রবেশ করার জন্য গুজরাট রাজ্য হতে বিমানযোগে ত্রিপুরা রাজ্যে নিয়ে আসা হয়েছে বলে সূত্রে জানা গেছে।

অবৈধভাবে বিএসএফ ভারতীয় নাগরিকদের বাংলাদেশে পুশইন এর বিষয়ে খাগড়াছড়ি জেলা প্রশাসকের পক্ষ থেকে এখন পর্যন্ত ৬৬ জন অনুপ্রবেশের প্রাথমিকভাবে তথ্য পেয়েছেন বলে জানিয়েছেন খাগড়াছড়ির ভারপ্রাপ্ত জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা। তবে আরো খোঁজ নেয়া হচ্ছে বলেও জানিয়ে পরবর্তীতে বিস্তারিত তথ্য জানানো কথাও জানান তিনি।   

অন্যদিকে-বিজিবি’র পক্ষ থেকে এ রিপোর্ট লেখা পর্যন্ত আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। 

এমএসএম / এমএসএম

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ