ঢাকা সোমবার, ১৮ মে, ২০২৬

শেরপুরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত


দেবাশীষ সাহা রায়, শেরপুর photo দেবাশীষ সাহা রায়, শেরপুর
প্রকাশিত: ২১-২-২০২৬ দুপুর ৩:৪৭

শেরপুরে যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ- উদ্দীপনার মধ্য দিয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে জেলা প্রশাসনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, চিত্রাঙকন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
একুশের প্রথম প্রহরে শেরপুরে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানানো হয়। শনিবার (২১ ফেব্রুয়ারি) রাত ১২টা ১ মিনিটে শেরপুর শহরের চকবাজার কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানানো হয়।
প্রথমে জেলা প্রশাসনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট তরফদার মাহমুদুর রহমান। এ সময় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরে পুলিশ সুপার মো. কামরুল ইসলাম শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মিজানুর রহমান ভূঁঞা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন আক্তার, সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) আফসান আল আলমসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তারা।
পর্যায়ক্রমে জেলা বিএনপি, শহর বিএনপি ও তাদের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এছাড়া শেরপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, শেরপুর প্রেসক্লাব, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মী এবং সর্বস্তরের মানুষ পুষ্পার্ঘ্য অর্পণ করেন।
এদিকে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জেলা জামায়াতে ইসলামীর উদ্দ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। শনিবার সকালে পৌর টাউন হল অডিটোরিয়ামে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।
পৌর শহর জামায়াতের সভাপতি মাওলানা নুরুল আমীনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর-১ ( সদর) আসনের সংসদ সদস্য হাফেজ রাশেদুল ইসলাম রাশেদ।
পৌর শহর জামায়াতের সহকারী সেক্রেটারি জাহিদ আনোয়ারের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জামায়াতে ইসলামী শেরপুর জেলা শাখার আমীর মাওলানা হাফিজুর রহমান, সহকারী সেক্রেটারি গোলাম কিবরিয়া ভিপি, কর্মপরিষদ সদস্য মাওলানা আব্দুল আওয়াল, সদর উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আব্দুস সোবাহান, নায়েবে আমীর মাওলানা নুরে আলম সিদ্দিকী, বায়তুল মাল সম্পাদক শফিউল ইসলাম স্বপন, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ডা. আব্দুল মতিনসহ অনেকে।
অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের স্থানীয় নেতৃবৃন্দ ও কর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে ভাষা শহিদদের আত্মার মাগফিরাত এবং দেশের সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

Aminur / Aminur

সিদ্ধিরগঞ্জে ভ্যাট ফাঁকির তথ্য সংগ্রহ করায় সাংবাদিককে হুমকি, ৪ দিনেও ব্যবস্থা নেয়নি পুলিশ

হীরাঝিল আবাসিক এলাকা সমাজ কল্যাণ সমিতি নিয়ম বহির্ভূত কমিটি গঠনের অভিযোগ

প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নে লোহাগড়ায় দুই খাল পুনঃখনন উদ্বোধন, ১.১৩ কোটি টাকার প্রকল্প

আত্রাইয়ে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক ও সড়ক অগ্রাধিকার নির্ধারণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

ঘোড়াঘাটে গলাকাটা মরদেহ উদ্ধার

নবীগঞ্জে দিনদুপুরে পিস্তল ও রামদা দেখিয়ে একই দিনে দুই শিক্ষিকার স্বর্ণালঙ্কার ছিনতাই

‎কুতুবদিয়ায় প্রেমিকের বাড়ির সামনে বিষপান: চিকিৎসাধীন অবস্থায় প্রেমিকার মৃত্যু

যশোরে ‘মামলাবাজ’ চক্রের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

মহেশখালীতে মাদকবিরোধী মোবাইল কোর্ট, যুবকের কারাদণ্ড

কুড়িগ্রামে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

পাঁচবিবিতে হয়রানিমূলক মামলার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন

রাঙ্গামাটিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অল্পের জন্য প্রাণে বেঁচে গেল ৩৮ জন যাত্রী

গোপালগঞ্জে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত