ঢাকা সোমবার, ১৩ জুলাই, ২০২৬

মধুখালীর প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রভাবশালীর দখলে, খেলাধুলা থেকে বঞ্চিত শিক্ষার্থীরা


মফিজুর রহমান মুবিন, মধুখালি photo মফিজুর রহমান মুবিন, মধুখালি
প্রকাশিত: ৮-৫-২০২৫ দুপুর ৩:৪৮

ফরিদপুরের মধুখালী উপজেলার রায়পুর ইউনিয়নের ভাটি গোপালদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ দখল করে রেখেছেন স্থানীয় এক প্রভাবশালী ব্যক্তি। বিদ্যালয়ের ঠিক পাশেই নির্মাণাধীন একটি ভবনের নির্মাণ সামগ্রী রাখা হয়েছে মাঠজুড়ে, যার কারণে বিদ্যালয়ের শিক্ষার্থীরা খেলাধুলার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে।

৮ মে (বৃহস্পতিবার) সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, বিদ্যালয় মাঠের অধিকাংশ জায়গা দখল করে রাখা হয়েছে রড কাটার মেশিন ও অন্যান্য নির্মাণ সামগ্রী। এসব সামগ্রীর কারণে ছোট ছোট শিক্ষার্থীরা মাঠে খেলতে গিয়ে আহত হচ্ছে। কয়েকজন শিক্ষার্থী জানান, “আমরা ঠিকমতো খেলতে পারি না। কিছুদিন আগেই আমাদের কয়েকজন বন্ধু খেলতে গিয়ে হাত-পা কেটে ফেলে। এগুলো সরিয়ে ফেললে আমরা স্বচ্ছন্দে খেলাধুলা করতে পারব।”

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এস এম মাজেদুল ইসলাম জানান, “গত ছয় মাস ধরে এই মাঠে নির্মাণকাজ চলছে। এটি দখল করে রেখেছেন রায়পুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ মোতালেব হোসেন মৃধা। বিষয়টি তাকে জানিয়েছি, কিন্তু তিনি বলেছেন— ‘জায়গা আমাদের, অফিস-আদালতে যা করার আমি করবে, এই বিষয়ে আপনার কিছু বলার দরকার নেই।’”

এ বিষয়ে মধুখালী উপজেলা শিক্ষা অফিসার মোঃ সিরাজুল ইসলাম বলেন, “আমি প্রধান শিক্ষকের মাধ্যমে বিষয়টি জেনেছি। বহুবার বলার পরও তারা কর্ণপাত করছে না। আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেব।”

সাবেক চেয়ারম্যান মোঃ মোতালেব হোসেন মৃধার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার ব্যবহৃত মোবাইল নম্বর ০১৭১২৮৪৪৯৭৭ বারবার ফোন করেও বন্ধ পাওয়া যায়।

এমএসএম / এমএসএম

বরিশাল পৌঁছেছেন প্রধানমন্ত্রী, অংশ নিয়েছেন বৃক্ষরোপণ কর্মসূচিতে

সরকার নির্ধারিত দামের বেশি মূল্যে সার বিক্রি, ভাউচার না দেওয়ায় ডিলারকে ১ লাখ টাকা জরিমানা

মাগুরায় জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

মাগুরায় জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার চট্টগ্রাম বিভাগীয় কমিটির অভিষেক অনুষ্ঠিত

বাঁশখালীতে টানা ছয়দিন ধরে বন্যাদুর্গতদের পাশে রেড ক্রিসেন্ট উপজেলা যুব টিম

বাগেরহাটে বিএনপি নেতার মরদেহ উদ্ধার, হত্যা না আত্নহত্যা সঠিক তদন্তের দাবি বিএনপি’র

আদমদীঘি মাধ্যমিক শিক্ষা অফিসে চুরি সংঘটিত

মান্দায় এলসিএস শ্রমিক বাছাইয়ে অনিয়মের অভিযোগ উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে মানববন্ধন

হাটহাজারী উপজেলা প্রকৌশল কার্যালয়ের উপসহকারী প্রকৌশলীর বিরুদ্ধে নিয়মিত দেরিতে অফিসে আসার অভিযোগ

সিংড়ায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরের আহ্বান, কাউনিয়ায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

শালিখায় আড়পাড়া বাজারে জলবদ্ধতা, চরম দুর্ভোগে শতাধিক পরিবার