ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

মাগুরায় সেনা অভিযানে অবৈধ অস্ত্র সহ গ্রেফতার ১


মাগুরা প্রতিনিধি photo মাগুরা প্রতিনিধি
প্রকাশিত: ৮-৫-২০২৫ দুপুর ৪:২

মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলার বালিদিয়া গ্রামে অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধার ও এক ব্যক্তিকে গ্রেফতারে সফল অভিযান পরিচালনা করেছে মাগুরা আর্মি ক্যাম্প। গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, মোঃ ইমরুল শিকদার (৪০) নামে এক ব্যক্তির বাড়িতে অবৈধ অস্ত্র রয়েছে।

এই তথ্যের প্রেক্ষিতে, আজ ৮ মে ভোররাতে (রাত ১টা ৩০ মিনিটে) সেনাবাহিনীর একটি দল উক্ত এলাকায় অভিযান চালায়। অভিযানে ইমরুল শিকদারকে গ্রেফতার করা হয় এবং তার বসতবাড়ি থেকে একটি রিভলভার ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত ব্যক্তি বালিদিয়া গ্রামের মৃত নওশের আলী শিকদারের ছেলে।অভিযান শেষে আসামি ও জব্দকৃত আগ্নেয়াস্ত্র মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়।

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান জানান, অস্ত্রসহ গ্রেফতার ইমরুল শিকদারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

এমএসএম / এমএসএম

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার