ঢাকা মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে আওয়ামীলীগ নেতাকর্মীদের বিরুদ্ধে ভুক্তভোগী ও এলাকা বাসীর মানববন্ধন


নাসিম, নাচোল photo নাসিম, নাচোল
প্রকাশিত: ৮-৫-২০২৫ দুপুর ৪:৪৬

এলাকার আওয়ামীলীগ নেতাদের দখলদারিত্ব চাঁদাবাজি সাধারণ মানুষকে বিভিন্নভাবে নির্যতনের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন অত্র এলাকার ভুক্তভোগীরা।

চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার রহনপুর ইউনিয়নের মচকৈল মোড়ে গোমস্তাপুর উপজেলা শ্রমিক লীগের সদস্য সজীব মোঃ জুবায়ের আহমেদ ও চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামীলীগের কার্যনির্বাহী সদস্য হাসান রশিদুজ্জামান বিপ্লব এবং তাদের সাঙ্গপাঙ্গের বিরুদ্ধে একাধিক মামলা ও থানায় অভিযোগ করেও কোন প্রকার সুরাহা না পেয়ে এই  মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন ভুক্তভোগী ও এলাকাবাসীরা।

ভুক্তভোগী এন্তাজ আলী কাঁদো কাঁদো কণ্ঠে বলেন, আমার পায়ে এমনভাবে মেরেছে ডাক্তার  বলেছে অপারেশন করতে ১ লক্ষ টাকা লাগবে। আমি লক্ষ কোথায় পাবো যে অপারেশন করবো।
জমিহারা আব্দুল মান্নান বলেন, আমার ১০ বিঘা জমি দখল করে খাচ্ছে আমি কিছুই করতে পারছি না। জমিতে গেলে আমার কাছে ১০ লক্ষ টাকা দাবি করছে।
গোমস্তাপুর উপজেলার আলীনগর ইউনিয়নের চেয়ারম্যান আবুল কাশেম মোঃ মাসুম বলেন, আওয়ামীলীগের দোসররা দেশকে অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি করতে চাচ্ছে তাই আমি আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিনীত অনুরোধ সুস্থ তদন্ত করে এর আইনানুগ ব্যবস্থা নিবেন।

নাচোল উপজেলার কসবা ইউনিয়ন এর চেয়ারম্যান জাকারিয়া আল মেহরাব বলেন, আমার ইউনিয়ন এর মোরসালিনের প্রতি যে অন্যায় হয়েছে তার বিচারের জোর দাবি জানাচ্ছি। বিএনপির রহনপুর পৌর আহ্বায়ক  আশরাফুল ইসলাম বলেন, এলাকার মানুষের প্রতি যে অন্যায় অত্যাচার করেছে বা করছে তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

এমএসএম / এমএসএম

চিলমারীতে শিক্ষার মানোন্নয়ন ও সামাজিক ব্যাধি প্রতিরোধে অভিভাবক সমাবেশ

বাঘায় ছাত্রদল নেতাকে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ

খোকসায় গড়াই নদীতে নৌকায় গুলিবর্ষণ: যুবক গুলিবিদ্ধ

চৌগাছা পৌরসভা ও উপজেলা প্রশাসনের উদ্যোগে ফুটপথ দখল মুক্ত

পটিয়ায় বসতঘর দখলের চেষ্টা: গৃহবধূকে মারধর ও কানের দুল ছিনিয়ে নেওয়ার অভিযোগ

আশুগঞ্জে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবসে বর্ণাঢ্য র্যালি

গলাচিপায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপচে পড়া ভিড়, বন্ধ দুই মা ও শিশু কল্যাণ কেন্দ্র

যশোরে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার, আদালতে স্বীকারোক্তি

সিংড়া মডেল প্রেসক্লাবের ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

বারহাট্টায় মিথ্যা নারী নির্যাতন মামলার প্রতিবাদে মানববন্ধন

মেহেরপুরে তরুণ উদ্যোক্তা সৃষ্টি ও অর্থায়নে ‘উদ্যোগ’ কর্মসূচির কর্মশালা

নগরকান্দায় ওজনে কম চাল বিতরণ: তথ্য সংগ্রহে গিয়ে সাংবাদিকদের ওপর হামলা

নিরাপদ মৎস্য পণ্য সরবরাহে ‘ReadyFish’ এর যাত্রা শুরু