ঢাকা বৃহষ্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

গোদাগাড়ীতে ১২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব-৫


জাহিদুল ইসলাম, গোদাগাড়ী photo জাহিদুল ইসলাম, গোদাগাড়ী
প্রকাশিত: ৮-৫-২০২৫ দুপুর ৪:৪৮

রাজশাহীর গোদাগাড়ীতে দীর্ঘদিন হতে পলাতক ১২ বছরের সাজাপ্রাপ্ত আসামী সুজন‘কে গ্রেফতার করেছে র‌্যাব-৫।রাজশাহী মোল্লাপাড়া র‍্যাব -৫ প্রেস বিজ্ঞপ্তিতে জানান, র‌্যাব প্রতিষ্ঠার সময় থেকেই দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরনের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। সন্ত্রাসী, সঙ্ঘবদ্ধ অপরাধী, মাদক, অস্ত্র, ছিনতাইকারী এবং সার্বিক আইন-শৃঙ্খলা বিনষ্টকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।

এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (৮ মে) রাত ০৪.৩০ ঘটিকায় রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন কাকন দরগাপাড়া নামক এলাকায় অভিযান পরিচালনা করে দীর্ঘদিন ধরে পলাতক ১২ বছরের সাজাপ্রাপ্ত আসামী মোঃ সুজন (৪৫), পিতা-আব্দুল মালেক, সাং-কাকন দরগাপাড়া, থানা-গোদাগাড়ী, জেলা-রাজশাহীকে গ্রেফতার করে।

উক্ত আসামীর বিরুদ্ধে রাজশাহী জেলার গোদাগাড়ীতে গত ২০০৪ সালে ভিকটিমকে ধারালো অস্ত্রের দ্বারা গুরুত্বর আঘাত করে খুনের চেষ্টা করার অপরাধে দোষী সাব্যস্থ হওয়ায় বিজ্ঞ ম্যাজিস্ট্রেট কর্তৃক তাকে বিভিন্ন ধারায় সর্বমোট ১২ (বারো) বছরের কারাদন্ড প্রদান করে।

উক্ত আসামীকে রাজশাহী জেলার গোদাগাড়ী থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এমএসএম / এমএসএম

জয়পুরহাটে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর আনুষ্ঠানিক উদ্বোধন

পানি উন্নয়ন বোর্ডের জমি দখল করে ভবন নির্মাণের অভিযোগ

নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে নোবিপ্রবিতে সেমিনার ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

সীমান্তের ওপার থেকে শ্রমিক অসন্তোষ উসকে দিয়ে বিশৃঙ্খলার অপচেষ্টা চলছেঃ প্রধানমন্ত্রী তারেক রহমান

পটুয়াখালীর মির্জাগঞ্জে নিখোঁজ স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

অপসাংবাদিকতার বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের কাছে নওয়াপাড়া প্রেসক্লাবের স্মারকলিপি

ধামরাইয়ে চার বাড়ির সামনে কাফনের কাপড়-আতর ও গলাকাটা মুরগি, আতঙ্কে গ্রামবাসী

সৌদি আরবে ভালো চাকরির প্রলোভনে কোটি টাকা হাতিয়ে আত্মগোপনে চাঁপাইনবাবগঞ্জের আদম দালাল লিটু

উজিরপুরে নতুন কুড়ি স্পোর্টস সিজন ২ উদ্ভোধন

টানা আন্দোলনের পর গাজীপুরে শান্তিপূর্ণ ভাবে কাজে ফিরেছেন শ্রমিকেরা: কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

পিরোজপুরে ইসলামী যুব আন্দোলনের যুব সম্মেলন অনুষ্ঠিত

পিরোজপুরে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে মতবিনিময় সভা: ৭ সদস্যের পৌর কমিটি গঠন

চিলমারী হাসপাতালে চিকিৎসার চরম অবহেলা: হাতের ভেতর কাচ রেখেই রোগীকে ছাড়পত্র