ঢাকা শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

বিশ্ববিদ্যালয় শিক্ষকের গোপন বিয়ে ঘিরে তোলপাড় তানোর


সোহানুল হক পারভেজ, তানোর photo সোহানুল হক পারভেজ, তানোর
প্রকাশিত: ৯-৫-২০২৫ বিকাল ৫:৩০

 পরিবার ও স্ত্রী-সন্তান রেখে গোপনে দ্বিতীয় বিয়ের ঘটনায় আলোচনার ঝড় বইছে রাজশাহীর তানোরে। অভিযোগ উঠেছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক, মাহবুব নামের, তানোর পৌর সদরে এক তরুণীকে গোপনে বিয়ে করেন। ঘটনাটি ঘটে গতকাল দিবাগত রাতে, যা প্রকাশ্যে আসতেই স্থানীয়দের মাঝে সৃষ্টি হয়েছে নানা প্রতিক্রিয়া।জানা যায়, নববধূ কুষ্টিয়া ইসলামি বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগে পড়াশোনা করতেন। মেয়ের পরিবার জানায়, প্রায় দুই-আড়াই বছর ধরে মেয়ের সঙ্গে তাদের যোগাযোগ ছিল না, এমনকি তার ব্যবহৃত মোবাইলটিও কেড়ে নেওয়া হয়। মেয়েটি কিছুদিন আগে বাড়িতে ফিরে আসলে পুরো বিষয়টি সামনে আসে।

বিয়ের বিষয়ে মেয়ের বাবা বলেন, “মেয়েকে পড়াশোনার জন্য পাঠিয়েছিলাম, কিন্তু সে এক শিক্ষকের খপ্পরে পড়ে এমন ঘটনায় জড়িয়ে পড়ে। প্রথমে তাদের ‘কালেমা’ পড়া ছিল, কিন্তু কোন রেজিস্ট্রি ছিল না। পরে গ্রামের মাতব্বরদের পরামর্শে ৪ লাখ টাকা দেনমোহর নির্ধারণ করে কাজি ডেকে বিয়েটি রেজিস্ট্রি করি।”এ বিষয়ে মেয়ের বাবার বক্তব্য অনুযায়ী, “যেহেতু বিয়ে হয়ে গেছে, তাই জামাইকে যথাযথ সম্মান করা হচ্ছে। তবে ভবিষ্যতে প্রয়োজনে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

গ্রামের মাতব্বর ও স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ বিয়ের রেজিস্ট্রেশন প্রক্রিয়ায় যুক্ত ছিলেন বলে জানা গেছে। তবে শিক্ষক মাহবুব বা নববধূ কারও সাথেই সাংবাদিকরা যোগাযোগ করতে পারেননি, কারণ তাদের সাথে দেখা বা কথা বলার সুযোগ দেওয়া হয়নি।

এদিকে বিষয়টি এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষকের এমন গোপন বিয়েকে অনেকেই প্রশ্নবিদ্ধ ও অনৈতিক বলে উল্লেখ করছেন।

এমএসএম / এমএসএম

আবারও র‍্যাগিংয়ের শিকার, হাসপাতালে পাবিপ্রবির নারী শিক্ষার্থী

রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত

মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা

মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা

বাগেরহাটে ব্র্যাকের উদ্যোগে বিশ্ব দৃষ্টি দিবস উযযাপন, বিনামুল্যে আই ক্যাম্প পরিচলনা

পাঁচবিবিতে অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও অসহায় ব্যক্তিকে হুইল চেয়ার বিতরণ

পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ

কৃষকের জমি দখল করে মাছ চাষের অভিযোগ

নড়াইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের

রূপগঞ্জে ফরটিস গ্রুপের বিরুদ্ধে জমি দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

ধামরাইয়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান

কুড়িগ্রামে সিএনজি চলাচলের অনুমতির দাবিতে চালকদের সড়ক অবরোধ