যুক্তরাষ্ট্রের ভবিষ্যত নিয়ে উদ্বিগ্ন জর্জ ডব্লিউ বুশ
মার্কিন সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ বলেছেন, ৯/১১ হামলার ২০তম বার্ষিকীতে আজ যে অনৈক্য তা যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ নিয়ে তাকে ‘উদ্বিগ্ন’ করছে। ওই সময় তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছিলেন।
শনিবার (১১ সেপ্টেম্বর) পেনসিলভানিয়ার স্যাঙ্কসভিলে বুশ বলেন, ৯/১১ হামলার পরবর্তী সপ্তাহ ও মাসগুলোতে এক বিস্ময়কর, স্থিতিশীল এবং ঐক্যবদ্ধ জনগণের নেতৃত্ব দিতে পেরেছি সেজন্য আমি গর্বিত। এই স্যাঙ্কসভিলে ৯/১১-এর অপহৃত চতুর্থ বিমানটি বিধ্বস্ত হয়।
তিনি বলেন, ‘যখন আমেরিকার ঐক্যের কথা আসে, তখন সেই দিনগুলো আমাদের নিজেদের থেকে দূরে বলে মনে হয়। আমাদের রাজনীতির অনেক কিছুই ক্রোধ, ভয় এবং বিরক্তির প্রতি নগ্ন আবেদন হয় উঠেছে। এটি আমাদের জাতি এবং আমাদের ভবিষ্যত সম্পর্কে চিন্তিত করে তোলে।’
৯/১১ হামলার সময় নিউজার্সি থেকে সান ফ্রান্সিসকোগামী ইউনাইটেড এয়ার লাইন্সের ফ্লাইট ৯৩, বোয়িং ৭৫৭ স্যাঙ্কসভিলে বিধ্বস্ত হলে ৪০ জন যাত্রী এবং ৪ জন হাইজাকার নিহত হয়।
বুশ বলেন, ‘নির্বাচনের পর থেকে কিছু রাজনৈতিক নেতার বেপরোয়া আচরণে তিনি ভীত।’
এদিকে, যুক্তরাষ্ট্রে ৯/১১ হামলার বিষয়ে করা তদন্তের নথি প্রথমবারের মতো প্রকাশ করেছে দেশটির গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই)। আজ রোববার রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের নির্বাহী আদেশের পর নথি প্রকাশ করলো এফবিআই।
প্রীতি / প্রীতি
রাখাইনে বাস্তুচ্যুতদের শিবিরে বিমান হামলা, নিহত ৮
ইমরান খানের মুক্তির দাবিতে ইসলামাবাদ অভিমুখে লাখো সমর্থকের লং মার্চ
স্পেনে আগাম নির্বাচনের ডাক প্রধানমন্ত্রীর
ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের সঙ্গে ভারতকে গুলিয়ে ফেললেন ট্রাম্প
মানবমস্তিষ্কের গবেষণায় চিকিৎসার নোবেল পেলেন তিন বিজ্ঞানী
বিক্ষোভে উত্তাল ফ্রান্স : ১৮ দিনে গ্রেপ্তার ৫ হাজার, পুড়েছে ২৪টি স্কুল
ব্রাজিলে নির্বাচনের প্রথম ধাপে এগিয়ে ট্রাম্পঘনিষ্ঠ ফ্লাভিও বলসোনারো
যুদ্ধের অষ্টম মাসে পদত্যাগ করলেন ইরানের তেলমন্ত্রী
পাইলট-ক্রুদের তথ্য আগেই পাঠিয়েছিল আমিরাত, ছাড়পত্র দিয়েছিল ইসরায়েলও
নথিবিহীন অভিবাসীদের বহিষ্কারে নতুন বিধিমালায় চূড়ান্ত অনুমোদন ইইউর
ইরানের সীমান্ত থেকে ১ হাজার কিলোমিটার দূরে ‘পালিয়েছে’ মার্কিন বাহিনী
ব্যাপক হামলার পরও ইয়েমেনের তাইজ শহরকে ঘিরে ফেলছে হুথিরা