ঢাকা সোমবার, ১০ আগস্ট, ২০২৬

ইরাকে বিমানবন্দরে ড্রোন হামলা, ইরান সমর্থিত বাহিনীকে দায়ী করেছে ওয়াশিংটন


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২-৯-২০২১ দুপুর ১১:৫৫

শনিবার ইরাকের উত্তরাঞ্চলের এরবিল আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। তবে এতে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। এ হামলার দায় কেউ স্বীকার না করলেও ইরান সমর্থিত বাহিনীকেই দায়ী করেছে ওয়াশিংটন।

স্থানীয়রা জানান, ঘটনার সময় পর পর মোট ছয়টি বিস্ফোরণের শব্দ পান তারা। সেইসাথে সাইরেনের শব্দও পাওয়া যায়।

ইরাকের এরবিল বিমানবন্দরটি মার্কিন বাহিনীর জঙ্গিবিরোধী ঘাঁটি হিসেবে ব্যবহৃত হয় এবং এর পাশেই অবস্থিত মার্কিন দূতাবাস। বিমানবন্দরে অবস্থানরত জঙ্গিবিরোধী দলের পরিচালক আহমেদ হোচিয় জানান, গেলো এক বছরে এরবিল বিমানবন্দরটি হামলার শিকার হয়েছে কয়েকবার।

আর কুর্দি নিরাপত্তা বাহিনীর কর্মকর্তারা জানান, এক বছর ধরেই দেশের বিভিন্ন স্থানে ড্রোন হামলা চলছে এবং প্রতিটি হামলাস্থলের আশেপাশে রয়েছে মার্কিন সেনার অবস্থান। এজন্য এসব হামলার দায় কেউ স্বীকার না করলেও ইরান–সমর্থিত বাহিনীকে দায়ী করেছে ওয়াশিংটন। 

কুর্দিস্তানের আঞ্চলিক সরকারের আন্তর্জাতিক গণমাধ্যম যোগাযোগ প্রধান লক গাফুরি এক টুইট বার্তায় বলেন, শনিবারের এই হামলায় হতাহতের ঘটনা ঘটেনি এবং বিমানবন্দরের কোনও ক্ষতিও হয়নি। কুর্দি নিরাপত্তা বাহিনী এই ঘটনার তদন্ত করছে বলেও জানান তিনি।

গাফুরি বলেন, ড্রোনটি বিস্ফোরক ডিভাইস বহন করছিলো এবং বিমানবন্দরের টার্মিনাল এবং আশেপাশের জনবসতি থেকে দূরে বিস্ফোরিত হয়েছে। সূত্র: আল জাজিরা

প্রীতি / প্রীতি

প্রশ্নফাঁসের অভিযোগে আবারও উত্তাল ভারত, পুলিশের ব্যাপক লাঠিচার্জ

সৌদিতে সোফা কারখানায় অগ্নিকাণ্ডে নিহত ১৬ জনই বাংলাদেশি

রাশিয়ায় নতুন ৫০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া, দাবি জেলেনস্কির

৯ ফুট লম্বা চুল নিয়ে বিশ্বরেকর্ড গড়লেন রেনু

রাশিয়ায় নতুন ৫০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া, দাবি জেলেনস্কির

‘মক্কা চুক্তি’ ইরানের বিরুদ্ধে নয়, জানাল তুরস্ক

নতুন নিয়মের আওতায় শত শত স্থায়ী বসবাসের আবেদন বাতিল কুয়েতে

ট্রাম্পের ৪০ কোটি ডলারের ‘বলরুম প্রকল্প’ আটকে দিলেন আদালত

ভারত-চীনের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের বিল পাস যুক্তরাষ্ট্রের সিনেটে

ইউক্রেনে রুশ হামলায় শিশুসহ নিহত ৩

থাইল্যান্ডে স্কুলে শিক্ষার্থীর বন্দুক হামলা, শিক্ষকসহ নিহত ৭

সৌদিতে হুথিদের হামলা, বিদেশিসহ আহত অনেকে

হরমুজ নিয়ে ওমানের সঙ্গে চুক্তি চূড়ান্ত পর্যায়ে: ইরান