ঢাকা মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬

"কৃষকরা ন্যায্য অধিকার থেকে বঞ্চিত "কেন্দ্রীয় সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন।


মাগুরা প্রতিনিধি photo মাগুরা প্রতিনিধি
প্রকাশিত: ১০-৫-২০২৫ দুপুর ৪:৯

কৃষকদের ন্যায্য অধিকার আদায়ে আন্দোলনের ডাকে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন এবং সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুলের মাগুরা আগমন উপলক্ষে এক বিশাল পথসভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১০ মে ২০২৫) সকাল ১০ ঘটিকায়  মাগুরা ইটখোলা বাজারে মাগুরা জেলা কৃষকদলের আয়োজনে এই পথসভা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে কৃষিবিদ হাসান জাফির তুহিন বলেন, দেশের অর্থনীতির মূল ভিত্তি কৃষি হলেও কৃষকরা ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। তিনি বলেন, কৃষকরা যদি বাঁচে, তাহলে দেশও বাঁচবে—এই বিশ্বাস থেকেই বিএনপি কৃষকদের পক্ষে অবস্থান নিয়েছে। তিনি আরও জানান, বিএনপি ক্ষমতায় গেলে কৃষকদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করার লক্ষ্যে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে।
প্রধান বক্তা হিসেবে কৃষকদলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল বলেন, বর্তমান সরকারের ব্যর্থ কৃষি নীতির কারণে কৃষক সমাজ দিশেহারা হয়ে পড়েছে। তিনি মনে করেন, কৃষকদের অধিকার ফিরিয়ে আনতে হলে অবিলম্বে সরকারের পদত্যাগ ও একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন প্রয়োজন।
সভায় সভাপতিত্ব করেন মাগুরা জেলা কৃষকদলের সভাপতি জনাব রুবায়েত হোসেন খান এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম হীরা।
পথসভায় মাগুরা জেলার বিভিন্ন এলাকা থেকে আগত কৃষকসহ ছিল উদ্দীপনাময় ও শক্তিশালী বার্তাবাহী।

এমএসএম / এমএসএম

বারহাট্টায় মিথ্যা নারী নির্যাতন মামলার প্রতিবাদে মানববন্ধন

মেহেরপুরে তরুণ উদ্যোক্তা সৃষ্টি ও অর্থায়নে ‘উদ্যোগ’ কর্মসূচির কর্মশালা

নগরকান্দায় ওজনে কম চাল বিতরণ: তথ্য সংগ্রহে গিয়ে সাংবাদিকদের ওপর হামলা

নিরাপদ মৎস্য পণ্য সরবরাহে ‘ReadyFish’ এর যাত্রা শুরু

সাতকানিয়ায় ইউপি সদস্যের বাড়িতে সশস্ত্র ডাকাতি: আহত ১, স্বর্ণ ও নগদ টাকা লুট

গাজীপুর জেলা রিপোর্টার্স ইউনিটির নতুন আহ্বায়ক কমিটি গঠন

শৈলকুপায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে সাংবাদিকের কোটি টাকার জমি দখলের অভিযোগ

ফটিকছড়ির ধর্ষণ ও হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

এমএন লারমার মৃত্যুবার্ষিকীতে ইউপিডিএফ গণতান্ত্রিকের র্যালি ও শোকসভা

পটিয়ায় একাধিক মামলার আসামি কিশোর গ্যাংয়ের সদস্য বাবু গ্রেপ্তার

বাবুগঞ্জে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী ও লকডাউন সমর্থনে মিছিল

রায়গঞ্জে আরআরইএমপি নারী কর্মী নিয়োগে বৈষম্যের অভিযোগ

উজিরপুরে এসএসসিতে এ+ প্রাপ্ত ৬৩ শিক্ষার্থীকে সংবর্ধনা