সোনারগাঁয়ে বিদেশি রিভলভার ও গুলিসহ যুবক আটক
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে একটি বিদেশি রিভলভার ও ৮ রাউন্ড গুলিসহ আলী আকবর খান (৩০) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। গত শুক্রবার দিবাগত রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা টোলপ্লাজার সামনে থেকে তাকে আটক করা হয়। শনিবার বিষয়টি নিশ্চিত করেছেন সোনারগাঁ ওসি (তদন্ত) রাশেদুল হাসান খাঁন। আটককৃত যুবক মুন্সিগঞ্জ জেলার গজারিয়া উপজেলা মাথাভাঙ্গা এলাকার আবদুস সাত্তার খাঁনের ছেলে।
পুলিশ সুত্রে জানা গেছে, সোনারগাঁ থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নাঈমুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা টোলপ্লাজা এলাকায় তল্লাশি চৌকি বসিয়ে বিভিন্ন যানবাহনে অভিযান চালায়। এসময়ে রয়্যাল এনফিল্ড কোম্পানির একটি মোটরসাইকেলর গতিরোধ করে তল্লাশি চালায়। তল্লাশি কালীন সময় মোটরসাইকেলর টুল বক্সের ভেতরে রক্ষিত একটি এসটারা মডেলের বিদেশি একটি রিভলভার ও ০৮ রাউন্ড গুলি উদ্ধার করেন।
সোনারগাঁ থানার তদন্ত (ওসি) রাশেদুল হাসান খাঁন জানান, যুবকের সঙ্গে থাকা বিদেশি রিভলভার ও গুলির বৈধ কাগজপত্র না থাকায় পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে আসে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এমএসএম / এমএসএম
নেত্রকোণার মদনে মাদক সেবনের অভিযোগে পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদকসহ আটক-৪
ধনবাড়ীতে প্রতিবন্ধীদের আত্মকর্মসংস্থানে বিনামূল্যে প্রশিক্ষণ
আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান অনুষ্ঠিত
উজিরপুরে পূজামণ্ডপ পরিদর্শনে বরিশাল রেঞ্জ ডিআইজি: ‘দুষ্কৃতকারীদের কোনো ধর্ম নেই, প্রতিহতে পুলিশ প্রস্তুত’
ভোলার বাংলাবাজার কলেজে প্রথম বর্ষের নবীনবরণ ও বৃত্তি প্রদান অনুষ্ঠান
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
মাদারীপুরে মুক্তমঞ্চের সামনে একাধিক ককটেল বিস্ফোরণ
নওগাঁর আত্রাইয়ে বজ্রপাত রোধে আনসার-ভিডিপির আড়াই কিলোমিটার সড়কে ২ হাজার ৫০০ তালবীজ রোপণ
বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণ
অন্ধকার সড়কে আলোর ব্যবস্থা করলেন প্রবাসী বাবুল খন্দকার
পিরোজপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৬ পালন
কুড়িগ্রামে নিষিদ্ধ হাইড্রোলিক হর্ন জব্দ, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা