ঢাকা বৃহষ্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬

সীমান্তে বিএসএফের পুশইন ঠেকাতে সতর্ক অবস্থানে বিজিবি


মনিরুল ইসলাম, মৌলভীবাজার  photo মনিরুল ইসলাম, মৌলভীবাজার
প্রকাশিত: ১০-৫-২০২৫ রাত ১১:৩৯

গত কয়েকদিনে মৌলভীবাজার জেলার সীমান্তের বিভিন্ন পয়েন্ট দিয়ে বিএসএফের পুশইন করা ৭৪ জনকে  বাংলাদেশে অনুপ্রবেশকালে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনার পর বিজিবির পক্ষ থেকে সীমান্তে নিরাপত্তা জোরদারের পাশাপাশি বাড়ানো হয়েছে নিরাপত্তা চৌকি। সীমান্তে বিএসএফের পুশইন ঠেকাতে সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি। 

বিজিবি-৫২ ব্যাটালিয়ন বিয়ানীবাজার সুত্রে জানা যায়, বড়লেখা উপজেলার বোবারথল ও পাল্লারথল সীমান্ত দিয়ে বিগত কয়েকদিনে ৫৯ জনকে বিএসএফ বাংলাদেশে পুশইন করে। পরে বিজিবি তাদেরকে আটক করে। আটককৃতদের মধ্যে ৪৪ জনের  পরিচয় সনাক্তের পর বড়লেখা থানা পুলিশের মাধ্যমে আত্নীয় স্বজনের কাছে হস্তান্তর করা হয়েছে। বাকী ১৫ জনের পরিচয় নিশ্চিত হওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানা গেছে। এদিকে শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি) সূত্রে জানা যায়, মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার ধলাই সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশকালে ১৫ জনকে আটক করে বিজিবি। পরে তাদেরকে কমলগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করে বিজিবি। 

বিজিবি-৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল মেহেদী হাসান পিপিএম বলেন, অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে অতিরিক্ত জনবল মোতায়েন ও তল্লাশি চৌকি বসিয়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এছাড়া বর্তমান প্রেক্ষাপটে আমরা সীমান্তে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছি। প্রতিটি সন্দেহজনক চলাচল নজরদারির আওতায় আনা হয়েছে। স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি।

এমএসএম / এমএসএম

সলঙ্গায় শিশুকে কেন্দ্র দুই নারীকে মারধরের অভিযোগ, আশঙ্কায় জনকভাবে আহত ১

বাগেরহাটে অ্যান্ড্রয়েড মোবাইলসহ ৪ জন অন লাইন জুয়ারী গ্রেফতার

জয়পুরহাটের সৌমিকের সাফল্যগাথা, নটরডেম ও সেন্ট যোসেফ কলেজে ভর্তির সুযোগ

জলবায়ু ঝুঁকি মোকাবেলায় স্থানীয় অভিযোজন কৌশল নির্ধারণে শ্যামনগরে কর্মশালা অনুষ্ঠিত

ধামইরহাটে বাল্যবিবাহ, শিশুশ্রম ও ঝরে পড়া রোধে আদর্শ উপজেলা গড়ার অঙ্গীকার

বেলাবোতে ভূমি উপ-সহকারী কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

জয়পুরহাটে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

মধুখালীতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

মনপুরায় সাজাপ্রাপ্ত পলাতক এক নারী মাদককারবারি আটক

আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার

বাঘা থেকে ১২৫ বোতল ফেন্সিডিলসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার, আটক করেছে র‍্যাব-৫

নবীগঞ্জে মৎস্য সম্পদ বৃদ্ধিতে বড় উদ্যোগ

পটুয়াখালীতে গুনে গুনে ঘুষ নেন রাঙ্গাবালীর তহশিলদার সোবহান