সুপারি চুরি করতে গিয়ে গাছ থেকে পড়ে মৃত্যু পাটগ্রামে
লালমনিরহাটের পাটগ্রামে সুপারি চুরি করতে গিয়ে গাছ থেকে পড়ে আবেদ আলী (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার (১০ মে) গভীর রাতে জোংড়া ইউনিয়নের ধবলগুড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
রোববার সকালে ভুট্টা ক্ষেতে কাজ করতে আসা শ্রমিকরা স্থানীয় এরশাদ হোসেনের বাগানে একটি ভাঙা সুপারি গাছের নিচে আবেদ আলীর নিথর দেহ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে প্রেরনের প্রক্রিয়া শুরু করেছে।
স্থানীয়দের দাবি, আবেদ আলী দীর্ঘদিন ধরে এলাকায় চুরির সঙ্গে জড়িত ছিলেন। ধারণা করা হচ্ছে, সুপারি গাছে উঠে চুরি করতে গিয়ে গাছ ভেঙে নিচে পড়ে তার মৃত্যু হয়েছে।
তবে নিহতের স্ত্রী মমেনা বেগম জানান, রাতে মোবাইলে ওয়াজ শুনছিল। ভোররাতে বাড়ি থেকে বের হয়, এরপরই শুনি গাছ থেকে পড়ে মারা গেছে।
পাটগ্রাম থানার ওসি আশরাফুজ্জামান সরকার বলেন, গাছটি পুরোনো ও দুর্বল ছিল। ধারণা করা হচ্ছে, সুপারি পারতে গিয়ে পড়ে মৃত্যু হয়। তদন্ত শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
এমএসএম / এমএসএম
সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি
ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ
দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু
স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা
শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব
রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ
নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩
উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ
শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়
ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ
দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি