উপজেলা থেকে জাতীয় মঞ্চে: স্বীকৃতির শিখরে সিরাজুল ইসলাম
মানসম্মত প্রাথমিক শিক্ষায় উদ্ভাবনী ও সৃজনশীল অবদানের স্বীকৃতিস্বরূপ জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৪-এ “শ্রেষ্ঠ উপজেলা শিক্ষা অফিসার” ক্যাটাগরিতে জাতীয় পর্যায়ে দ্বিতীয় স্থান অর্জন করেছেন ফরিদপুর জেলার মধুখালী উপজেলার উপজেলা শিক্ষা অফিসার মো. সিরাজুল ইসলাম।
এর আগে তিনি ২০২৪ সালে ঢাকা বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ উপজেলা শিক্ষা অফিসার নির্বাচিত হন। অতীতে তিনি ২০১৭ সালে কুষ্টিয়ার কুমারখালী, ২০১৮ সালে মিরপুর এবং ২০১৯ সালে যশোর সদর উপজেলায় দায়িত্ব পালনকালে খুলনা বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ উপজেলা শিক্ষা অফিসার হিসেবে স্বীকৃতি লাভ করেন।
প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে তাঁর নেওয়া বিশেষ উদ্যোগগুলোর মধ্যে রয়েছে— শিক্ষক উপস্থিতি নিশ্চিতকরণ, শিক্ষার্থীদের উপস্থিতি বৃদ্ধি, ঝরেপড়া রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ, এবং উপজেলা শিক্ষা অফিসে না এসে ঘরে বসেই শিক্ষকদের ডিজিটাল সেবা গ্রহণ নিশ্চিতকরণ। এর ফলে শ্রেণিকক্ষে শিক্ষকের উপস্থিতি বেড়েছে এবং শিক্ষার্থীদের শেখার মান উন্নত হয়েছে।
তিনি বিদ্যালয়গুলোতে নিয়মিত তদারকি করেন এবং শিক্ষকদের পেশাগত দক্ষতা বাড়াতে নানা প্রশিক্ষণ ও অনুশীলনী কার্যক্রম পরিচালনা করেন।
নিজস্ব অনুভূতি প্রকাশ করে দৈনিক সকালের সময় কে মো. সিরাজুল ইসলাম বলেন:
“এই অর্জন একক নয়—এটি মধুখালী উপজেলার প্রতিটি শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকের সম্মিলিত প্রচেষ্টার ফল। প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে কাজ করাটাই আমার দায়িত্ব—এই সম্মান আমাকে আরও উৎসাহিত করেছে। আমার লক্ষ্য, প্রতিটি শিশুর মুখে হাসি ফোটানো। তাদেরকে আনন্দময় পরিবেশে শেখার সুযোগ করে দেওয়া। আমি বিশ্বাস করি, সকলে মিলে কাজ করলে আমরা একটি আদর্শ শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে পারবো।”
উল্লেখ্য, মো. সিরাজুল ইসলাম ২০১২ সালে ৩০তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে উপজেলা শিক্ষা অফিসার হিসেবে কর্মজীবন শুরু করেন। তিনি কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে অনার্স ও মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। পাশাপাশি আইসিটি ও প্রশাসনিক দক্ষতায়ও তিনি প্রশিক্ষণপ্রাপ্ত।
এমএসএম / এমএসএম
সাংবাদিক মেহেদী হাসান বাবুর পিতার ইন্তেকাল
জয়পুরহাটে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর আনুষ্ঠানিক উদ্বোধন
পানি উন্নয়ন বোর্ডের জমি দখল করে ভবন নির্মাণের অভিযোগ
নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে নোবিপ্রবিতে সেমিনার ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
সীমান্তের ওপার থেকে শ্রমিক অসন্তোষ উসকে দিয়ে বিশৃঙ্খলার অপচেষ্টা চলছেঃ প্রধানমন্ত্রী তারেক রহমান
পটুয়াখালীর মির্জাগঞ্জে নিখোঁজ স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার
অপসাংবাদিকতার বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের কাছে নওয়াপাড়া প্রেসক্লাবের স্মারকলিপি
ধামরাইয়ে চার বাড়ির সামনে কাফনের কাপড়-আতর ও গলাকাটা মুরগি, আতঙ্কে গ্রামবাসী
সৌদি আরবে ভালো চাকরির প্রলোভনে কোটি টাকা হাতিয়ে আত্মগোপনে চাঁপাইনবাবগঞ্জের আদম দালাল লিটু
উজিরপুরে নতুন কুড়ি স্পোর্টস সিজন ২ উদ্ভোধন
টানা আন্দোলনের পর গাজীপুরে শান্তিপূর্ণ ভাবে কাজে ফিরেছেন শ্রমিকেরা: কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী
পিরোজপুরে ইসলামী যুব আন্দোলনের যুব সম্মেলন অনুষ্ঠিত