ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

কাটা মাথা নিয়ে তালেবানের উল্লাস


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২-৯-২০২১ দুপুর ২:২৭

আফগানিস্তানে গানি সরকারের সামরিক বাহিনীর এক সদস্যের শিরশ্ছেদের পর নেচে গেয়ে উল্লাস প্রকাশ করেছে তালেবান। ডেইলি মেইলের প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।

প্রতিবেদনে বল হয়, এই সংক্রান্ত একটি ভিডিও অনলাইনে ছড়িয়েছে। অনলাইনের চ্যাটরুমে শেয়ার করা ওই ভিডিওতে দেখা যায় ওই সৈন্যের কাটা মাথার চুল ধরে নেচে-গেয়ে উল্লাস করছে তালেবান সদস্যরা।

৩০সেকেন্ডের ওই ভিডিওতে তালেবানের যোদ্ধাদের ‘মুজাহিদীন’ বলে চিৎকার ও মাটিতে পড়ে থাকা মাথাবিহীন দেহের চারপাশে উল্লাস করতে দেখা যায়। ভিডিওতে দেখা যায়, তালেবানের ছয়জন যোদ্ধা লাশটি ঘিরে রেখেছেন, যাদের প্রত্যেকের হাতে রয়েছে রাইফেল এবং অন্য দু’জনের হাতে রক্তমাখা ছুরি।

প্রতিবেদনে আরও বলা হয়, গাঢ়-সবুজ রঙের ইউনিফর্ম পরিহিত মাটিতে যে ব্যক্তির মরদেহ পড়ে ছিল, তিনি আফগান সৈন্য বলে ধারণা করা হচ্ছে। কারণ আফগান সামরিক বাহিনীকে গাঢ় সবুজ রঙের ইউনিফর্ম দিয়েছিল যুক্তরাষ্ট্র।

রক্তমাখা ছুরি হাতে দুই ব্যক্তি মুজাহিদীনদের নামে স্লোগান দেন এবং ছুরি আকাশে ছুড়ে মারেন। এর এক পর্যায়ে তারা চিৎকার করে তালেবানের সর্বোচ্চ নেতা হাইবাতুল্লাহ আখুন্দজাদার প্রশংসা করতে শুরু করেন।

প্রীতি / প্রীতি

রাখাইনে বাস্তুচ্যুতদের শিবিরে বিমান হামলা, নিহত ৮

ইমরান খানের মুক্তির দাবিতে ইসলামাবাদ অভিমুখে লাখো সমর্থকের লং মার্চ

স্পেনে আগাম নির্বাচনের ডাক প্রধানমন্ত্রীর

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের সঙ্গে ভারতকে গুলিয়ে ফেললেন ট্রাম্প

মানবমস্তিষ্কের গবেষণায় চিকিৎসার নোবেল পেলেন তিন বিজ্ঞানী

বিক্ষোভে উত্তাল ফ্রান্স : ১৮ দিনে গ্রেপ্তার ৫ হাজার, পুড়েছে ২৪টি স্কুল

ব্রাজিলে নির্বাচনের প্রথম ধাপে এগিয়ে ট্রাম্পঘনিষ্ঠ ফ্লাভিও বলসোনারো

যুদ্ধের অষ্টম মাসে পদত্যাগ করলেন ইরানের তেলমন্ত্রী

পাইলট-ক্রুদের তথ্য আগেই পাঠিয়েছিল আমিরাত, ছাড়পত্র দিয়েছিল ইসরায়েলও

নথিবিহীন অভিবাসীদের বহিষ্কারে নতুন বিধিমালায় চূড়ান্ত অনুমোদন ইইউর

ইরানের সীমান্ত থেকে ১ হাজার কিলোমিটার দূরে ‘পালিয়েছে’ মার্কিন বাহিনী

ব্যাপক হামলার পরও ইয়েমেনের তাইজ শহরকে ঘিরে ফেলছে হুথিরা

ভারতে বিমানবাহিনীর হেলিকপ্টার থেকে ফেলা ত্রাণ মাথায় পড়ে বৃদ্ধ নিহত