বজ্রপাতে ভূরুঙ্গামারীতে একাই পরিবারের ছয়জন সদস্য আহত
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বজ্রপাতে একই পরিবারের ছয়জন সদস্য আহত হয়েছেন। রবিবার (১১মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ভূরুঙ্গামারী উপজেলার পাথর ডুবি ইউনিয়নের মইদাম গ্রামের আঈতী পাড়ায় এ ঘটনা ঘটে। হঠাৎ করে শুরু হাওয়া ঝড়বৃষ্টি সঙ্গে প্রচণ্ড বজ্রপাত শুরু হলে খোলা জায়গায় অবস্থানরত ঐ পরিবারের সদস্যরা বজ্রপাতে আহত হন। আহত ব্যক্তিরা হলেন মাহমুদুল হাসান কামরুল (৩০) সুমাইয়া খাতুন (১৪)'সুখজান(৪৫)মাসরুল ইসলাম (০৫)'মুহিবুল্লহ (২৭). সাগর আলী (২০) । আহতদের মধ্যে দুই জন শিশু এবং নারী রয়েছেন। স্থানীয়দের সাথে কথা বলে জানা যায় ঘটনার সময় পরিবারের কয়েকজন সদস্য মাঠের পাশে ও বাড়ির উঠানে কাজ ছিলেন। হঠাৎ মেঘ ডাকতে শুরু করলে তারা দ্রুত আশ্রয় নেওয়ার চেষ্টা করেন। কিন্তু এর ই মধ্যে প্রবল শব্দে একটি বজ্রপাত আঘাত হানে এ সময় তারা সবাই মাটিতে লুটিয়ে পড়ে। স্থানীয়রা ছুটে এসে আহতদের উদ্ধার করে নিয়ে যান এবং প্রাথমিক চিকিৎসা দেন। বর্তমানে আহতরা সবাই বাড়িতে বিশ্রামে রয়েছেন বলে পরিবার সূত্রে জানা যায়। স্থানীয় ইউপি সদস্য আব্বাস আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন প্রাকৃতিক দুর্যোগের সময় আমাদেরকে আরো সচেতন হতে হবে ।বজ্রপাতের সময় ঘরের বাইরে যাওয়া উচিত নয়। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
এমএসএম / এমএসএম
আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন
ত্রিশালে নজরুল সিটির উন্নয়ন কর্মকান্ডের সম্ভাব্যতা যাচায়ে নজরুল স্মৃতি স্থান পরিদর্শন
কুমিল্লায় ৬ ভারতীয় মোটরসাইকেল জব্দ, চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার
তেতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদ দূর হবে না : মিয়া গোলাম পরওয়ার
বরিশাল জেলা ডিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তাদের হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন
সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া
বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার; হত্যার অভিযোগ
গোপালগঞ্জে ‘দুর্নীতিকে না বলি’ শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত
সিলেটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪
কলকাতার আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামানের লাশ হস্তান্তর
মির্জা ফখরুল ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত : ঠাকুরগাঁওয়ে আনন্দ র্যালি ও মিষ্টি বিতরণ