রাণীনগরে ভ্রাম্যমান আদালতে তিনজনের কারাদন্ড
নওগাঁর রাণীনগরে ভ্রাম্যমান আদালতের অভিযান চালিয়ে তিনজন মাদক সেবিকে কারাদন্ড প্রদান করা হয়েছে। রোববার রাতে উপজেলার আবাদপুকুর বাজার এলাকায় এই অভিযান পরিচালনা করেন এ·িকিউটিভ ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শেখ নওশাদ হাসান।আদালত সুত্র জানায়,আবাদপুকুর বাজার এলাকায় মাদকের আড্ডা চলছে,এমন গোপন সংবাদের ভিত্তিতে সহকারী কমিশনার (ভূমি) শেখ নওশাদ হাসান থানা পুলিশকে সাথে অভিযান পরিচালনা করেন। এসময় নেশাগ্রস্থ্য অবস্থায় নওগাঁ সদর উপজেলার বালুডাঙ্গা বাসস্ট্যান্ড এলাকার জাহিদুল ইসলামের ছেলে জাকির হোসেন (২৩),রাণীনগর উপজেলার চকারপুকুর গ্রামের আব্দুর রশিদের ছেলে নূরে আলম (২৭) ও কালীগ্রাম মুন্সিপুর গ্রামের রশিদুলের ছেলে রমজান আলী (২৬) কে হাতে নাতে ধরে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে ভ্রাম্যমান আদালতে প্রত্যেকে একমাস করে বিনাশ্রম কারাদন্ড এবং আরো একশতটাকা করে জরিমানা করা হয়।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাফিজ মো: রায়হান জানান,দন্ডপ্রাপ্তদের রাতেই জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।
এমএসএম / এমএসএম
ভূরুঙ্গামারীতে ফ্যামিলি কার্ড কর্মসূচির প্রশিক্ষণ কর্মশালা
নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ে হামলা: ওসির শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন
পঞ্চগড়ে সন্ত্রাসবিরোধী মামলায় বিএনপি-জামায়াত কর্মীর নাম অন্তর্ভুক্তের দাবি
উল্লাপাড়ায় ২ হাজার ৬০০ কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ
ত্রিশালে ৩ দিনব্যাপী জাতীয় ইজতেমা শুরু
রামপালে বিশেষ অভিযানে ৭ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার
নেত্রকোণায় এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদ্যাপিত
খুলনায় চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন
বরগুনায় বাসে আগুন, ককটেল বিস্ফোরণ ও প্রতিষ্ঠানে তালা
পত্নীতলায় সুবাস ছড়াচ্ছে সুগন্ধি আতব ধান
মোহনগঞ্জে হাওর এক্সপ্রেসের বগিতে আগুন, সাবেক এমপিসহ আ.লীগ নেতাদের বাড়িতে হামলা
আলফাডাঙ্গায় নিষিদ্ধ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মীম গ্রেপ্তার