ঈশ্বরদীতে অবৈধভাবে মাটি কাটায় ১ লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত
ঈশ্বরদী উপজেলার লক্ষীকুন্ডা ইউনিয়নে অবৈধভাবে মাটি ও বালি উত্তোলনের সময় ভ্রাম্যমান আদালতের অভিযানে ১ জনের কাছ থেকে এক লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়েছে। সোমবার (১২ মে) দুপুরে উপজেলার লক্ষিকুন্ডা ইউনিয়নের নবীনগর এলাকায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শাহাদাত হোসেন খান।
অভিযান পরিচালনাকালে অবৈধভাবে মাটি ও বালি উত্তোলনের অভিযোগে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ এর ১৫(১) ধারায় রুবেল হোসেন নামে একজনের কাছ থেকে এক লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়। রুবেল হোসেন উপজেলার লক্ষিকুন্ডা ইউনিয়নের পাকুড়িয়া গ্রামের ইবাদুল হোসেন এর ছেলে।
অভিযানে ঈশ্বরদী থানার পুলিশ সদস্যগণ সহযোগিতা করে বলে জানিয়েছেন সহকারী কমিশনার (ভূমি) শাহাদাত হোসেন খান।
এমএসএম / এমএসএম
জুয়ার দায়ে বাদ পড়া ইমামের বিরুদ্ধে প্রতিবেশীকে মারধর-নির্যাতনের অভিযোগ
ময়মনসিংহে ভূমিকম্প মোকাবিলায় বিকল্প জরুরি যোগাযোগের মহড়া
বাগেরহাটের কচুয়ায় বৃদ্ধকে পিটিয়ে হত্যা জড়িত সন্দেহে ভাতিজীসহ ৪ জন আটক
বেলাবোতে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেপ্তার ছাত্রলীগ কেন্দ্রীয় সহ-সভাপতি পিয়াল
লিভার সিরোসিস আক্রান্ত রাজুর পাশে দাঁড়ালেন সমাজসেবা কর্মকর্তা জামাল হোসেন
মনিরামপুরের আলীম জাতিসংঘের সাধারন পরিষদের ‘ডেপুটি চিফ অব ক্যাবিনেট’
নেত্রকোণার মদনে স্বামীর দ্বিতীয় বিয়ের খবরে ঘুমের ওষুধ সেবন-হাসপাতালে স্ত্রীর মৃত্যু
আলমডাঙ্গায় গৃহবধূর মৃত্যু: শাহারুলের বিরুদ্ধে পরিবারের পরিকল্পিত হত্যার অভিযোগ
কোটালীপাড়ায় বিএনপি নেতার বিরুদ্ধে ফসলী জমির উপর দিয়ে রাস্তা নির্মানের অভিযোগ
নালিতাবাড়ীতে সাংবাদিকের উপস্থিতি টের পেয়ে দৌঁড়ে পালালেন ভূয়া কাজী
প্রেমের সম্পর্কে পালিয়ে বিয়ে, নয় মাসের মধ্যে লাশ হলো কিশোরী লাবনী
কুড়িগ্রামে ভাওয়াইয়া যুবরাজ কছিম উদ্দিনের ৩৪তম প্রয়াণ দিবসে স্মরণসভা ও সঙ্গীতাঞ্জলি
নাগেশ্বরীতে ডোবায় মিললো অজ্ঞাত যুবকের লাশ
Link Copied