ঢাকা বৃহষ্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬

সীমান্ত নিরাপত্তায় সাংবাদিকদের সহযোগিতা চাইলেন ৪৬ বিজিবি অধিনায়ক


মনিরুল ইসলাম, মৌলভীবাজার  photo মনিরুল ইসলাম, মৌলভীবাজার
প্রকাশিত: ১২-৫-২০২৫ রাত ১১:৪

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সীমান্ত পরিস্থিতি ও সাম্প্রতিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৪৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এস এম জাকারিয়া। সোমবার (১২ মে) দুপুরে বিজিবির শ্রীমঙ্গল সেক্টরের মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় অধিনায়ক জাকারিয়া সীমান্ত এলাকায় পুশইন বা অনুপ্রবেশ, চোরাচালানসহ নানা চ্যালেঞ্জ মোকাবেলায় সাংবাদিকদের সহযোগিতা কামনা করে বলেন, সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। সীমান্তবর্তী এলাকাগুলোতে টহল জোরদার ও গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়েছে।

সভায় উপস্থিত ছিলেন বিজিবির উপ-অধিনায়ক মেজর সৈয়দ ইশতিয়াক মোর্শেদ, সহকারী পরিচালক মো. জামাল হোসাইন, এনটিভির স্টাফ করেসপন্ডেন্ট এস এম উমেদ আলী, এখন টিভি ও দৈনিক শ্যামল সিলেটের স্টাফ রিপোর্টার এম এ হামিদ, একুশে টিভির জেলা প্রতিনিধি বিকুল চক্রবর্তী, যমুনা টিভির জেলা প্রতিনিধি আহমেদ আফরোজ, আরটিভির জেলা প্রতিনিধি ভাস্কর হোম চৌধুরী, দেশ রূপান্তরের জেলা প্রতিনিধি এস আর অনি চৌধুরী, যুগান্তরের শ্রীমঙ্গল উপজেলা প্রতিনিধি সৈয়দ আবু জাফর সালাউদ্দিন, সমকালের শ্রীমঙ্গল উপজেলা প্রতিনিধি শামিম আক্তার হোসেন ও কমলগঞ্জ প্রতিনিধি প্রণীত রঞ্জন দেবনাথ, প্রথম আলোর শ্রীমঙ্গল উপজেলা প্রতিনিধি শিমুল তরফদার প্রমুখ।

এমএসএম / এমএসএম

সলঙ্গায় শিশুকে কেন্দ্র দুই নারীকে মারধরের অভিযোগ, আশঙ্কায় জনকভাবে আহত ১

বাগেরহাটে অ্যান্ড্রয়েড মোবাইলসহ ৪ জন অন লাইন জুয়ারী গ্রেফতার

জয়পুরহাটের সৌমিকের সাফল্যগাথা, নটরডেম ও সেন্ট যোসেফ কলেজে ভর্তির সুযোগ

জলবায়ু ঝুঁকি মোকাবেলায় স্থানীয় অভিযোজন কৌশল নির্ধারণে শ্যামনগরে কর্মশালা অনুষ্ঠিত

ধামইরহাটে বাল্যবিবাহ, শিশুশ্রম ও ঝরে পড়া রোধে আদর্শ উপজেলা গড়ার অঙ্গীকার

বেলাবোতে ভূমি উপ-সহকারী কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

জয়পুরহাটে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

মধুখালীতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

মনপুরায় সাজাপ্রাপ্ত পলাতক এক নারী মাদককারবারি আটক

আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার

বাঘা থেকে ১২৫ বোতল ফেন্সিডিলসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার, আটক করেছে র‍্যাব-৫

নবীগঞ্জে মৎস্য সম্পদ বৃদ্ধিতে বড় উদ্যোগ

পটুয়াখালীতে গুনে গুনে ঘুষ নেন রাঙ্গাবালীর তহশিলদার সোবহান