ঢাকা সোমবার, ১৩ জুলাই, ২০২৬

মধুখালীতে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে এক নারী নিহত, আহত ২


মফিজুর রহমান মুবিন, মধুখালি photo মফিজুর রহমান মুবিন, মধুখালি
প্রকাশিত: ১৩-৫-২০২৫ দুপুর ২:২৭

ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুরের মধুখালী উপজেলার রায়পুর ইউনিয়নের পাইককান্দি এলাকায় ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।

মঙ্গলবার বেলা ১২ টায় এই দুর্ঘটনা ঘটে। নিহত নারীর নাম শুক্লা রায় (৩৫)। তিনি মধুখালী উপজেলার আড়পাড়া গ্রামের জীবন রায়ের স্ত্রী। আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

স্থানীয়রা জানান, সিলেট থেকে ঝিনাইদহগামী একটি টাইলসবোঝাই ট্রাক (ঢাকা মেট্রো ট ১১-৯০১১) পাইককান্দি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাস (ঢাকা মেট্রো চ ১৯-৮৩৭৭)-এর সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই শুক্লা রায় নিহত হন এবং দু’জন গুরুতর আহত হন।

জানা গেছে, নিহত শুক্লা রায় চিকিৎসার উদ্দেশ্যে আড়পাড়া থেকে ফরিদপুর শহরের দিকে যাচ্ছিলেন।

করিমপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সালাউদ্দিন বলেন, "টাইলসবোঝাই একটি ট্রাক ও মাইক্রোবাসের সংঘর্ষে এক নারী নিহত হয়েছেন। আহতদের মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এমএসএম / এমএসএম

সরকার নির্ধারিত দামের বেশি মূল্যে সার বিক্রি, ভাউচার না দেওয়ায় ডিলারকে ১ লাখ টাকা জরিমানা

মাগুরায় জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

মাগুরায় জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার চট্টগ্রাম বিভাগীয় কমিটির অভিষেক অনুষ্ঠিত

বাঁশখালীতে টানা ছয়দিন ধরে বন্যাদুর্গতদের পাশে রেড ক্রিসেন্ট উপজেলা যুব টিম

বাগেরহাটে বিএনপি নেতার মরদেহ উদ্ধার, হত্যা না আত্নহত্যা সঠিক তদন্তের দাবি বিএনপি’র

আদমদীঘি মাধ্যমিক শিক্ষা অফিসে চুরি সংঘটিত

মান্দায় এলসিএস শ্রমিক বাছাইয়ে অনিয়মের অভিযোগ উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে মানববন্ধন

হাটহাজারী উপজেলা প্রকৌশল কার্যালয়ের উপসহকারী প্রকৌশলীর বিরুদ্ধে নিয়মিত দেরিতে অফিসে আসার অভিযোগ

সিংড়ায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরের আহ্বান, কাউনিয়ায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

শালিখায় আড়পাড়া বাজারে জলবদ্ধতা, চরম দুর্ভোগে শতাধিক পরিবার

মাদারীপুরে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে সভা ও পুরস্কার বিতরণ